SAFF U17 Women’s: বাংলাদেশকে দুই গোলে হারিয়ে সাফ কাপের শীর্ষে ইয়ং টাইগ্রেসরা

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: বাংলাদেশকে হারিয়ে সাফ গ্রুপের শীর্ষে ভারতের মেয়েরা। সাফ অনুর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপে (SAFF U17 Women’s) নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারত ২-০ গোলে হারাল বাংলাদেশকে। প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে ৭-০ বড় ব্যবধানে জয় পেয়েছিল ভারতের মেয়েরা। শুক্রবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে প্রথমার্ধেই এক গোলে এগিয়ে যায় ভারত। টানা দুই ম্যাচে জয় পেয়ে ছয় পয়েন্টস নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ভারত। এর আগে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মেয়েরা খেলেছিল ২০২৪ সালে সাফ অনূর্ধ্ব-১৬ পর্যায়ে। যেখানে গ্রুপ পর্বে তারা ভারতকে হারিয়েছিল ৩-১ গোলে এবং ফাইনালে টাইব্রেকারে হারিয়েছিল। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কিছুটা আক্রমণাত্মক খেললেও ভারতের রক্ষণ ভাঙতে পারেনি।ভারতের হয়ে প্রথম গোলটি করেন পার্ল ফার্নান্দেজ। ১৪ মিনিটেই মাঝমাঠ থেকে ডি-বক্সের সামনে বল পেয়ে যান পার্ল। বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে দেন তিনি।

আরও পড়ুন: Sachin Tendulkar : প্রথমবার পুত্রবধূ সানিয়া সঙ্গে ছবি শেয়ার করলেন শচীন, রয়েছেন সারা-অঞ্জলিও 

বাংলাদেশের গোলকিপার ইয়ারজান বেগম চেষ্টা করেও শট বাঁচাতে ব্যর্থ। শুরু থেকেই ইয়ং টাইগ্রেসরা মনোযোগী এবং সতর্কতা বজায় রেখে খেলছিল। তাদের রক্ষণভাগ ছিল অত্যন্ত মজবুত, এমনকি বাংলাদেশকে গোলের কাছেই পৌঁছতে দিচ্ছিস না। সেন্ট্রাল ডিফেন্সের জুটি মজবুত, অন্যদিকে ফুল-ব্যাকরা লক্ষ্য স্থির রেখে রান ট্র্যাক করে গিয়েছে। যখনই লাইন ভেঙে যেত বাংলাদেশের ফরোয়ার্ডরা গোলরক্ষক মুন্নি বাঁচিয়ে দেন।এইরকম রক্ষণাত্মক ভাবে মিডফিল্ডাররা দায়িত্ব নেন, পাস থেকে শুরু করে স্প্রেসিং ফুটবল বাংলাদেশকে ক্রমাগত চাপে রাখে। শুরু থেকেই ভারতের চাপ দ্রুত কাজে আসে।

দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে আলিশার কর্নার থেকে ভলিতে ব্যবধান বাড়িয়ে নেন ভারতের বনিপিলা শুলাই। ম্যাচের বাকি মিনিটগুলো পরিপক্কতার সঙ্গে পরিচালনা করে ভারতের মেয়েরা। ভারত খেলা স্লো করে, ছন্দ ধরে রাখে এবং বাংলাদেশকে শেষের দিকে কোনও সুযোগ না দিয়ে নিজেরা তিন পয়েন্ট (SAFF U17 Women’s) অর্জন করে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole