Fridge Cigarette: ফ্রিজ সিগারেট!তরুণ সমাজের নতুন মানসিক প্রশান্তির ভরসা

অফবিট স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: আজকের তরুণ প্রজন্ম স্বাস্থ্য ও জীবনযাত্রা নিয়ে অনেক বেশি সচেতন। ধূমপান কিংবা মদ্যপানের মতো ক্ষতিকারক অভ্যাস থেকে দূরে থাকার চেষ্টা করছেন অনেকেই। তবে পড়াশোনা, চাকরি, সম্পর্ক কিংবা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, মানসিক চাপের থেকে মুক্তি পাওয়া সহজ নয়। এই চাপ থেকে সাময়িক মুক্তির পথ হিসেবেই তৈরি হয়েছে এক নতুন প্রবণতা ‘ফ্রিজ সিগারেট’(Fridge cigarette)।

আরও পড়ুন: Leg Cramps: পায়ে হঠাৎ টান ধরা শুধুই কি ক্লান্তি! নাকি রোগের সিগন্যাল?

নামের মধ্যে সিগারেট থাকলেও, এতে নেই আগুন, নেই ধোঁয়া। বরং এক বোতল ঠান্ডা সফট ড্রিঙ্কই হয়ে উঠছে ব্যস্ত জীবনে কয়েক মুহূর্তের বিরতির প্রতীক। ফ্রিজ থেকে বের করা ঠান্ডা পানীয়, বিশেষত কোলা বা সোডা জাতীয় ড্রিঙ্ক, মানসিক প্রশান্তির মুহূর্ত এনে দেয় বলে মনে করছেন অনেক তরুণ।

সমাজমাধ্যমেই এই শব্দটির প্রসার ঘটেছে। কেউ লিখছেন, “কী প্রচণ্ড আরাম, আমার ফ্রিজ সিগারেট”(Fridge cigarette), আবার কেউ ডায়েট কোককে এর আসল নাম বলেই দাবি করছেন। ঠান্ডা, বুদ্বুদে ভরা এই পানীয় দ্রুতগতির জীবনে সাময়িক আরাম দেয়। এর মধ্যে থাকা ক্যাফিন মাথা ঠান্ডা করতে সাহায্য করে, তাই এটি ক্রমে হয়ে উঠছে একরকম মানসিক শান্তির উপায়।

তবে চিকিৎসকরা বলছেন, দীর্ঘদিনের অভ্যাসে এই পানীয় মানসিক নির্ভরতা তৈরি করতে পারে। কৃত্রিম চিনি বা অতিরিক্ত মিষ্টি যুক্ত সফট ড্রিঙ্ক(Soft Drinks) শরীরের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াতে পারে। মস্তিষ্ক যদি কেবল নির্দিষ্ট পানীয়র সঙ্গে মানসিক প্রশান্তিকে জুড়ে ফেলে, তবে তা আসক্তিতে পরিণত হওয়ার ঝুঁকি থাকে। তাই সচেতনতার সঙ্গে ফ্রিজ সিগারেট(Fridge cigarette) উপভোগ করাই বুদ্ধিমানের কাজ। পরিমিত মাত্রায় ঠান্ডা সফট ড্রিঙ্ক(Soft Drinks) হয়তো এক চুমুক শান্তি এনে দিতে পারে, কিন্তু তা যেন না হয় ভবিষ্যতের নতুন নেশা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole