Detox Water: রোজ সকালে খাওয়া শুরু করুন জিরে-পুদিনা পাতার জল!

অফবিট লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: সকালের শুরুটা যদি হয় এক গ্লাস সতেজ পানীয় দিয়ে, তাহলে সারাদিনই শরীর ও মন ভালো থাকে। পুদিনা পাতা(Mint Water)আর জিরে(Cumin Water)এই দুই সাধারণ রান্নাঘরের উপাদান শুধু খাবারের স্বাদই বাড়ায় না, বরং শরীরের নানা সমস্যার সহজ সমাধানও দেয়। তাই রোজ সকালে পুদিনা পাতা ও জিরে ভেজানো জল খাওয়ার অভ্যাস হয়ে উঠতে পারে সুস্থ জীবনযাপনের এক সহজ উপায়।পুদিনায় থাকা মেনথল পাকস্থলীকে শান্ত রাখে ও হজমে সাহায্য করে।

আরও পড়ুন : Leg Cramps: পায়ে হঠাৎ টান ধরা শুধুই কি ক্লান্তি! নাকি রোগের সিগন্যাল?

অন্যদিকে জিরেতে থাকা থাইমল হজম এনজাইম সক্রিয় করে, ফলে বদহজম, গ্যাস ও অম্বলের সমস্যা কমে যায়। শুধু তাই নয়, এই জল শরীরকে ভেতর থেকে ডিটক্সিফাই করে। রাতভর জমে থাকা টক্সিন বের করে দেয়, লিভার ও কিডনিকে(Kidney) করে আরও কার্যকর।যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্যও এই অভ্যাস উপকারী। পুদিনা খিদে কমায়, আর জিরে মেটাবলিজম বাড়ায়। নিয়মিত খেলে শরীর হালকা লাগে ও অতিরিক্ত চর্বি গলতে শুরু করে। সকালে অনেকেই অম্বল বা বুক জ্বালার সমস্যায় ভোগেন এক গ্লাস পুদিনা-জিরে জল তাৎক্ষণিক আরাম এনে দেয়।শুধু হজম বা ওজন কমানো(Weight Loss) নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে এই পানীয়।

পুদিনায় থাকা ভিটামিন এ ও সি শরীরকে সুরক্ষা দেয়, আর জিরে সমৃদ্ধ আয়রন রক্তশূন্যতা দূর করে। পুদিনার শীতল গন্ধ শ্বাসনালীকে স্বস্তি দেয়, ফলে সর্দি-কাশি বা হাঁপানির সমস্যা কিছুটা হালকা হয়।ত্বক(Glowing Skin)ও চুলের যত্নেও এর ভূমিকা গুরুত্বপূর্ণ। পুদিনা রক্ত পরিষ্কার করায় ব্রণ কমে, আর জিরে শরীরের উষ্ণতা নিয়ন্ত্রণ করে ত্বককে রাখে সতেজ। নিয়মিত এই জল খেলে ত্বক উজ্জ্বল হয় এবং চুল পড়াও কমে। একই সঙ্গে এটি মানসিক চাপ কমিয়ে মনকে সতেজ রাখে, মনোযোগ বাড়ায়।তৈরিও সহজ। রাতে এক গ্লাস জলে ৭–৮টি পুদিনা পাতা ও এক চা-চামচ জিরে ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে সেই জল ছেঁকে পান করুন। প্রতিদিনের এই ছোট্ট অভ্যাস শরীর ও মনে এনে দেবে বড় পরিবর্তন হালকা, সতেজ ও সুস্থ রাখবে আপনাকে ভেতর থেকে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole