India vs South Africa Oneday match: ১৭ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ওয়ানডে সিরিজে এগিয়ে রইল ভারত

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: বিরাট-রোহিতই ভরসা। তা আবারও বোঝালো রো-কো জুটি। ধোনির শহরে টেস্ট সিরিজে লজ্জা ঘোচালেন রাহুলরা। মার্কো জানসেন (Marco Jansen) ও করবিন বশের (Corbin Bosh) লড়াই ব্যর্থ হল। ৩৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হাড্ডাহাড্ডি লড়াই দিয়েও হারতে হল প্রোটিয়াদের। ৩৩২ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস, ভারত জিতল ১৭ রানে।

আরও পড়ুন: Adre Russel as Power Coach: আইপিএল থেকে অবসর নিয়ে নতুন ভূমিকায় কেকেআরে ফিরছেন আন্দ্রে রাসেল

রবিবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। যশস্বী জয়সওয়াল (Yashashvi Jaishwal) ফেরেন ১৮ রান। জুটি বেঁধে বিরাট-রোহিত (Virat Kohli- Rohit Sharma) তান্ডব শুরু করেন। তাঁদের জুটিতে উঠল ১৩৬ রান। রোহিত ৫৭ রানে ড্রেসিংরুমে ফিরলেন। রুতুরাজ গায়কোয়াড় ও ওয়াশিংটন সুন্দর তেমন কিছু করতে পারেননি। ওয়ান ডে-তে ৫২তম সেঞ্চুরি করেন বিরাট। ১২০ বলে ১৩৫ রান করে আউট হন। ইনিংস সাজানো ছিল ১১টি চার, ৭টি ছক্কায়। ৬০ রানের ইনিংস খেলে গেলেন কেএল রাহুল। শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকাকে ৩৫০ রানের টার্গেট দেয় ভারত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole

তাড়া করতে নেমেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। হর্ষিত রানা, রায়ান রিকেলটন ও কুইন্টন ডি’কক রানের খাতা খুলতে দেননি। মার্করামের উইকেট নেন অর্শদীপ। ১১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। ম্যাথু ব্রিটজকে ফের ম্যাচকে দক্ষিণ আফ্রিকার নাগালের মধ্যে টেনে নিয়ে যান। ৩৯ বলে ৭০ রানের ইনিংস! শেষ পর্যন্ত কুলদীপের বলে জাদেজার হাতে ক্যাচ দেন। ওই একই ওভারে কুলদীপ ফেরান ব্রিটজকেও। করবিন বশের ৬৭ রানের ইনিংস শেষ পর্যন্ত লড়াই জিইয়ে রেখেছিল। দক্ষিণ আফ্রিকার (South Africa) জেতার জন্য শেষ ওভারে দরকার ছিল ১৮ রান। বড় দায়িত্ব কাঁধে নিয়ে বল করতে আসেন প্রসিধ কৃষ্ণ। প্রথম বলে কোনও রান হয়নি। দ্বিতীয় বলেই তিনি ফেরান সেট প্লেয়ার করবিন বসকে, যিনি দক্ষিণ আফ্রিকাকে প্রায় জয়ের দরজায় পৌঁছে দিয়েছিলেন। ৫১ বলে ৬৭ রানের লড়াকু ইনিংস খেলে শেষমেশ রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন করবিন। ৪ বল বাকি থাকতেই ৩৩২ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। প্রোটিয়াদের ৩৫০ রানের টার্গেট দিয়ে মাত্র ১৭ রানে জয় পায় ভারত।চার উইকেট নিয়েছেন কুলদীপ। আর এই জয়ের হাত ধরেই টেস্ট সিরিজে হারের ক্ষততে যেন কিছুটা মলম পড়ল রবিবার (৩০ নভেম্বর) রাঁচিতে। তিন ম্যাচের ODI সিরিজের প্রথম লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতে সিরিজ়ে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।