Weather Update : ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই জোরদার শীতের আমেজ, দক্ষিণবঙ্গে নামবে তাপমাত্রা, সঙ্গে কুয়াশার দাপট

আবহাওয়া কলকাতা

নিউজ পোল ব্যুরো: নভেম্বরের ইতি টেনে আজ থেকে শুরু হল নতুন মাস ডিসেম্বর। শীতের মরশুম মানেই ঠান্ডার দাপট বাড়ার প্রত্যাশা, তবে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (South Bengal Weather Update) সেই অর্থে জাঁকিয়ে শীত পড়েনি। বর্তমানে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই শুষ্ক ও মনোরম আবহাওয়া বিরাজ করছে। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে (IMD), এই পরিস্থিতি খুব বেশি দিন স্থায়ী হবে না। দ্রুতই বদলাবে আবহাওয়ার চরিত্র, ধীরে ধীরে বাড়বে শীতের দাপট। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে পরবর্তী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না (Weather Update)। রাতের দিকে হালকা শীত অনুভূত হলেও দিনের বেলা থাকবে আরামদায়ক আবহাওয়া। তবে এই তিন দিনের পর থেকেই পারদের পতন শুরু হবে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে (Weather Update)।

আরও পড়ুন : Toto Protest : টোটো ও ই-রিকশা চালকেরা পথে, নতুন রেজিস্ট্রেশন ফি ও পুলিশি হেনস্তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যজুড়ে শীতের প্রকৃত আমেজ ফিরতে চলেছে (Weather Update)। বিশেষ করে বৃহস্পতিবারের পর থেকে টানা ঠান্ডা অনুভূত হবে বলে পূর্বাভাস। অনেক জায়গাতেই রাতের তাপমাত্রা এক ধাক্কায় প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। আগামী এক সপ্তাহ রাজ্যের আকাশ থাকবে প্রধানত পরিষ্কার ও শুষ্ক। আপাতত কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর (IMD) ।কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বর্তমানে বৃষ্টির সম্ভাবনা নেই (South Bengal Weather Update)। শুষ্ক আবহাওয়ার জেরে শীতের অনুভূতি ধীরে ধীরে আরও বাড়বে। আগামী বুধবার পর্যন্ত মহানগরীর আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে এই সময়ের মধ্যেই কুয়াশার প্রভাব বাড়তে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভোরের দিকে ও গভীর রাতের শেষে ঘন কুয়াশা দেখা যাওয়ার আশঙ্কা রয়েছে (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather Update) শীত আরও জোরালো রূপ নেবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এখানেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, তবে সকাল ও রাতের কুয়াশা বাড়বে। ঠান্ডার দাপটের পাশাপাশি কুয়াশার কারণে গাড়ি চালানোর ক্ষেত্রেও বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর (IMD)।