Adre Russel as Power Coach: আইপিএল থেকে অবসর নিয়ে নতুন ভূমিকায় কেকেআরে ফিরছেন আন্দ্রে রাসেল

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: আইপিএল ২০২৬-এর (IPL 2026) নিলামের ঠিক সপ্তাহ দুয়েক আগেই বড়সড় চমক দিলেন আন্দ্রে রাসেল (Andre Russel)। ৩৭ বছর বয়সী এই ক্যারিবিয়ান অলরাউন্ডার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) থেকে খেলোয়াড় হিসেবে অবসরের ঘোষণা দিয়েছেন।

তবে কলকাতা নাইট রাইডার্সের (kolkata Knight riders) সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক শেষ হচ্ছে না; বেগুনি-সোনালী জার্সির ডাগআউটে এবার তাকে দেখা যাবে দলের ‘পাওয়ার কোচ’ হিসেবে।

আরও পড়ুন:IPL Auction 2026: আইপিএল নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার, চললেন পাকিস্তান।

কেকেআর তাকে ছেড়ে দেওয়ার পর ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে রাসেল জানান, তিনি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে খেলতে চান না। এরপরই কেকেআরের সঙ্গে তাঁর নতুন ভূমিকা নিয় আলোচনা শুরু হয়।সিইও বেঙ্কি মাইসোর (Venky Mysore) ও শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে কথাবার্তার পর রাসেল ঠিক করেন—কোচিংয়ে নতুন ইনিংস শুরু করবেন। আর ‘পাওয়ার কোচ’নামটা তাঁর কাছে সবচেয়ে মানানসই। কারণ ব্যাট, বল ও ফিল্ডিং—সব জায়গাতেই তাঁর শক্তির বহর দলকে সাহায্য করতে পারে। রাসেলের বার্তা—‘২০২৬-এ আবার ফিরছি, তবে অন্য ভূমিকায়। পরিচিত পরিবেশে থাকা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।’

রাসেল বলেন, “ আমি চাই না আমার সময় ফুরিয়ে যাওয়ার পর মানুষ আমাকে নিয়ে কথা বলুক। ভক্তরা যখন জিজ্ঞেস করে ‘কেন এখনই অবসর? তুমি তো আরও কিছুদিন খেলতে পারতে’—তখনই সরে দাঁড়ানো শ্রেয়। সোশ্যাল মিডিয়ায় নিজেকে অন্য দলের জার্সিতে ফটোশপ করা ছবি দেখে আমার অদ্ভুত লাগত, যা আমাকে নির্ঘুম রাত উপহার দিয়েছে। কেকেআর ছাড়া অন্য কোনো রঙে নিজেকে কল্পনা করা আমার জন্য কঠিন।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole

২০১২ সালে দিল্লি ডেয়ারডেভিলস দিয়ে শুরু করলেও ২০১৪ সাল থেকে তিনি কেকেআরের ঘরের ছেলে হয়ে ওঠেন। ১২ মৌসুমে ১৪০টি ম্যাচ খেলে ১৭৪.১৮ স্ট্রাইক রেটে ২৬৫১ রান এবং ১২৩টি উইকেট নিয়েছেন তিনি। কেকেআরের হয়ে জিতেছেন দুটি শিরোপা (২০১৪ ও ২০২৪) এবং দুবার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (এমভিপি) নির্বাচিত হয়েছেন। আইপিএলে ২২৩টি ছক্কা হাঁকিয়ে সর্বকালের তালিকায় তিনি সপ্তম স্থানে।তবে ২০২৫ সালে ফর্ম ও ফিটনেস নিয়ে ধুঁকছিলেন তিনি, যা কেকেআরকে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করে। তবে ভক্তদের আশ্বস্ত করে রাসেল জানিয়েছেন, আইপিএল ছাড়লেও তিনি বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন।