IPL Auction 2026: আইপিএল নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার, চললেন পাকিস্তান।

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: বাকি আর মাত্র সপ্তাহ দুয়েক। তারপরেই আইপিএল ২০২৬-এর নিলাম।  আর তার আগেই বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন প্রাক্তন দক্ষিন আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস (Faf Du Plessis)। আইপিএলে খেলেছেন দীর্ঘ ১৪ বছর। সেই সম্পর্ক ছিন্ন করতে চলেছেন তিনি। আসন্ন আইপিএলে আর খেলতে দেখতে পাওয়া যাবে না ফাফ ডু প্লেসিসকে। আইপিএল ২০২৬-এর (IPL 2026) নিলামের ঠিক দুই সপ্তাহ আগে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই প্রোটিয়া তারকা। আগামী ১৬ ডিসেম্বর UAE-তে বসতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০২৬’এর আসর। আইপিএলের বদলে নতুন পথ বেছে নেওয়ার কথা জানালেন অভিজ্ঞ এই ক্রিকেটার। পাকিস্তান সুপার লিগে (PSL) খেলার জন্যই এ বার আইপিএলে অংশ নেবেন না ডুপ্লেসি।

আরও পড়ুন: Harmanpreet Kaur Stand: হরমনপ্রীতের নামে স্ট্যান্ড, কোন স্টেডিয়ামে? জানালেন বিশ্বজয়ী ক্যাপ্টেন নিজেই।

গত কয়েক বছর ধরে পাকিস্তান সুপার লিগ থেকে একাধিক খেলোয়াড় ফিরে আসার নজির রেখেছেন। গত মরসুমে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার কর্বিন বোশ (Corbin Bosch) পিএসএলে যোগ দিয়েও শেষ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের ডাকে সাড়া দিয়ে পাকিস্তান ছেড়ে আসেন। নিজের সিদ্ধান্ত জানাতে ডুপ্লেসি একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, “১৪ বছর পর এই প্রথমবার আমি আইপিএল নিলামে নাম তুলছি। আমি আমার পুরো কেরিয়ার জুড়ে আইপিএলে খেলে এসেছি। আমার কেরিয়ারে আইপিএল একটি বিশেষ জায়গা দখল করে আছে। বিভিন্ন দলের হয়ে খেলেছি, প্রত্যেক দলের থেকেই পেয়েছি দারুণ ভালবাসা। এত বছরের স্মৃতি আমার কাছে অমূল্য। আইপিএল সবসময়ই আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকবে।”

তাহলে কেন এই সিদ্ধান্ত? উত্তর দিয়েছেন তিনি নিজেই। ফাফ আরও লেখেন, “এই বছর আমি নতুন চ্যালেঞ্জ নিতে চাই। তাই পাকিস্তান সুপার লিগে খেলব ও নতুন অভিজ্ঞতার সঞ্চার করতে চাই। আমার মনে হয় পিএসএলে প্রচুর প্রতিভাবান ক্রিকেটাররা রয়েছেন, তাদের সাথে খেলে আমার ক্যারিয়ারে আরও অভিজ্ঞতা জন্মাবে। নতুন দেশ ও নতুন পরিস্থিতিতে খেলতে আমি উত্তেজিত।” আইপিএলে (IPL 2026) চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের হয়ে বেশ অভিজ্ঞতা সঞ্চার করেছে। আইপিএলে মোট ১৪ বছর খেলেছেন ফাফ। ১৫৪ ম্যাচে ৩৫.০৯ গড়ে ও ১৩৫.৭৮ স্ট্রাইক রেটে ৪৭৭৩ রান বানিয়েছেন। ১৪ বছরের স্মৃতি, সাফল্য ও ভালোবাসা পেছনে রেখে নতুন অভিযানে পা রাখতে চলেছেন ডুপ্লেসি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole