PM Modi: বেসরকারি চাকরিতে ঢুকলেই ১৫ হাজার টাকা! লালকেল্লা থেকে মোদীর স্বাধীনতা দিবসের চমকপ্রদ ঘোষণা

দেশ

নিউজ পোল ব্যুরো: স্বাধীনতা দিবস (Independence Day) মানেই ঐতিহাসিক ভাষণ, নতুন প্রতিশ্রুতি আর ভবিষ্যতের স্বপ্ন দেখানো। ২০২৫ সালের ১৫ আগস্ট, লালকেল্লার (Lal Kella) প্রাচীর থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) সেই ধারাই বজায় রাখলেন। তবে এ বারের ঘোষণায় ছিল এক অভিনব চমক। প্রথমবার চাকরিতে যোগ দিলেই মিলবে সরাসরি ১৫ হাজার টাকা!

আরও পড়ুন: Independence Day: দীপাবলির আগে মোদীর‘ট্যাক্স উপহার’! জিএসটি-তে আসছে যুগান্তকারী সংস্কার, স্বস্তিতে মধ্যবিত্ত ও ব্যবসায়ীরা

এদিন মোদী (PM Modi) সরকার আনুষ্ঠানিকভাবে চালু করল ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনা’, যা দেশের লক্ষ লক্ষ তরুণ-তরুণীর জন্য এনে দিচ্ছে এক নতুন আশার আলো। শুধুমাত্র সরকারি চাকরি নয়, বেসরকারি সংস্থায় প্রথমবার কাজ শুরু করলেই সরকারের তরফ থেকে আর্থিক প্রণোদনা হিসেবে মিলবে এই ১৫,০০০ টাকা। প্রধানমন্ত্রীর (PM Modi) কথায়, “আজ থেকেই এই প্রকল্প কার্যকর হচ্ছে। আমাদের লক্ষ্য, দেশের যুব সমাজকে কর্মসংস্থানে উৎসাহিত করা ও অর্থনৈতিকভাবে স্বাধীন করে তোলা।”

এই প্রকল্পের মাধ্যমে প্রায় সাড়ে তিন কোটি যুবক-যুবতী উপকৃত হবেন বলে কেন্দ্রের আশা। শুধু তাই নয়, নতুন কর্মী নিয়োগ করলে প্রতি কর্মীর জন্য বেসরকারি সংস্থাগুলিকে ৩,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি দেবে সরকার। এই পুরো প্রকল্পটি পরিচালনা করবে কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (EPFO)। অর্থাৎ, নিয়োগকারী ও কর্মচারী উভয়ের জন্যই রয়েছে বড় সুবিধা।

২০২৪ সালের বাজেটে এই প্রকল্পের ঘোষণা করা হলেও, এবার সরাসরি কার্যকর করা হলো স্বাধীনতা দিবস থেকেই। এই স্কিমের জন্য বরাদ্দ হয়েছে ৯৯,৪৪৭৬ কোটি টাকা। যা প্রমাণ করে কেন্দ্র কতটা গুরুত্ব দিচ্ছে যুব সমাজকে। এদিন মোদী কর ব্যবস্থায় সংস্কারের কথাও জানান, বিশেষত মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য আসছে বড়সড় ছাড়। জিএসটি সহজ হবে, আয়করে পরিবর্তনের ইঙ্গিতও দিলেন তিনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole