Independence Day: দীপাবলির আগে মোদীর‘ট্যাক্স উপহার’! জিএসটি-তে আসছে যুগান্তকারী সংস্কার, স্বস্তিতে মধ্যবিত্ত ও ব্যবসায়ীরা

দেশ

নিউজ পোল ব্যুরো: দীপাবলির (Diwali) আগেই দেশবাসীর জন্য মোদীর (Narendra Modi) দীপাবলি ‘উপহার’। এবার করের জালে স্বস্তির হাওয়া! লালকেল্লার (Lal Kella) মঞ্চ থেকে ১৫ই আগস্টের (Independence Day) ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন, খুব শিগগিরই জিএসটি (GST) কাঠামোয় আসছে ব্যাপক সংস্কার। এই নতুন পদক্ষেপে সাধারণ মানুষ, বিশেষত মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণি এবং ছোট ব্যবসায়ীদের জন্য মিলবে বড়সড় করছাড়।

আরও পড়ুন: Independence Day 2025: ‘সিন্ধুর জলচুক্তি মঞ্জুর করা হবে না’, স্বাধীনতা দিবসে সাফ বার্তা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর কথায়, “উন্নত ভারতের স্বপ্ন সফল করতে হলে (Independence Day) নাগরিকদের জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য আনতেই হবে। সেই লক্ষ্যেই গত এক দশক ধরে আমরা সংস্কারের পথে হাঁটছি। এবার পালা জিএসটির (GST) মতো গুরুত্বপূর্ণ করব্যবস্থাকে আরও সহজ ও সাধারণ করে তোলার।”

সরকার জানিয়েছে, জিএসটির জটিলতা দূর করতে ইতিমধ্যেই গঠিত হয়েছে এক উচ্চপর্যায়ের বিশেষ কমিটি। রাজ্য সরকারগুলির সঙ্গেও শুরু হয়েছে বিস্তারিত আলোচনা। মনে করা হচ্ছে, এই সংস্কারের ফলে বহু প্রয়োজনীয় পণ্যের ওপর কর হার হ্রাস পাবে, ফলে বাজারে সেগুলির দাম কমার সম্ভাবনা প্রবল।

জিএসটি চালুর সময় কর সরলীকরণ ছিল মূল উদ্দেশ্য (Independence Day)। তবে বাস্তব প্রয়োগে তা আরও জটিল হয়ে উঠেছে বলে দীর্ঘদিন ধরেই বিরোধীরা অভিযোগ করে আসছে। অনেক রাজ্যও অভিযোগ তুলেছে যে, কেন্দ্রের পক্ষ থেকে তারা বঞ্চিত হচ্ছে। এবার মোদীর ঘোষণা ইঙ্গিত দিচ্ছে, সেই সমস্যাগুলিকে সমাধানের পথেই হাঁটছে সরকার।

সবচেয়ে বড় প্রশ্ন, পেট্রল-ডিজেল (Petrol) কি এবার জিএসটির আওতায় আসছে? যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানানো হয়নি, তবে বিশেষজ্ঞদের মতে এই সংস্কারে সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এক কথায়, দীপাবলির আগেই মোদী সরকারের ‘ট্যাক্স সংস্কার বোমা’ দেশের মধ্যবিত্ত ও ব্যবসায়ী মহলের কাছে সত্যিই এক বড়সড় আশার আলো। সময়ই বলবে, এই পদক্ষেপ কতটা কার্যকর হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole