PM Modi’s Message on Independence Day 2025: স্বাধীনতা দিবসে রাজনৈতিকবার্তা নয় দেশের জন্য সব দলকে একযোগে কাজ করার আহ্বান মোদীর

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: প্রতিবারের মতই লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৯ তম ৭৯ তম স্বাধীনতা দিবসেও (Independence Day 2025) তার অন্যথা হয়নি। শুক্রের সকালেই দেশের জাতীয় পতাকা উত্তোলন করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে আজ তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে কোনও রাজনৈতিক বার্তা নেই। বরং তিনি জাতিকে আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য সম্মিলিতভাবে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন PM (Modi’s Message on Independence Day 2025)।

৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লার প্রাচীর থেকে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেছেন, “এই দিনটি রাজনৈতিক ক্ষেত্র নির্বিশেষে ১৪০ কোটি ভারতীয়ের এবং এটিকে ঐক্য ও জাতি গঠনের সময় হিসাবে দেখা উচিত। “প্রধানমন্ত্রী বললেন, এটি কোনও রাজনৈতিক বার্তা নয়। এটি আমাদের সম্মিলিত সংকল্পের কথা। আসুন আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য একসাথে কাজ করি।”

আরও পড়ুন: Independence Day 2025: ‘সিন্ধুর জলচুক্তি মঞ্জুর করা হবে না’, স্বাধীনতা দিবসে সাফ বার্তা প্রধানমন্ত্রীর

এদিন প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছে আত্মনির্ভর ভারতের কথা। দেশের মানুষের স্বার্থে কাজ করার কথা। নমো বলেছেন “বিকশিত ভারত কা আধার ভি হ্যায় আত্মনির্ভর ভারত। যদি কেউ অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে স্বাধীনতার প্রশ্নটিই ম্লান হয়ে যেতে শুরু করে। আত্মনির্ভর কেবল আমদানি, রপ্তানি, রুপি, পাউন্ড বা ডলারের মধ্যে সীমাবদ্ধ নয়। এর অর্থ আরও বিস্তৃত। আত্মনির্ভর সরাসরি আমাদের শক্তির সঙ্গে যুক্ত।” সেই সঙ্গেই প্রধানমন্ত্রীর বার্তা। “দেশের সমস্ত দলকে দেশের জন্য একসঙ্গে কাজ করতে হবে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ঘোষণা করেছেন, ভারত “মিশন মোডে” সেমিকন্ডাক্টর উৎপাদনকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এই বছরের শেষ নাগাদ প্রথম মেড-ইন-ইন্ডিয়া চিপ চালু করা হবে। সেই সঙ্গেই মোদীর বার্তা দ্রুত গতির সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole