Independence Day 2025: ‘সিন্ধুর জলচুক্তি মঞ্জুর করা হবে না’, স্বাধীনতা দিবসে সাফ বার্তা প্রধানমন্ত্রীর

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: ৭৯ তম স্বাধীনতা দিবস (Independence Day 2025) পালন দেশজুড়ে। লালকেল্লায় পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মুখে শোনা গেল অপারেশন সিঁদুর। সেই সঙ্গেই পরমাণু হুমিকি নিয়ে দিয়েছে শত্রুদের কড়া ভারত। পাকিস্তানের উদ্দেশ্যে সাফ বার্তা সিন্ধুর জলের উপর অধিকার শুধু ভারতের।

সম্প্রতি পাক সেনাপ্রধান আসিম মুনির ভারতকে পরমাণু হামলার হুমকি দিয়েছিলেন। ৭৯ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে শত্রুদের কড়া বার্তা নিয়ে প্রধানমন্ত্রী মোদী বললেন, “ভারত স্থির করে নিয়েছে যে পরমাণু হামলার হুমকি আর সহ্য করবে না। নিউক্লিয়ার ব্ল্যাকমেইল বহুদিন ধরে চলছে। আর সহ্য করা হবে না। আগামিদিনেও শত্রুরা যদি এমন কোনও চেষ্টা করে, তবে সেনাই স্থির করবে কখন, কীভাবে জবাব দেওয়া হবে। আমরা পাল্টা জবাব দেব।” সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানও স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, “বহু দশক ধরে আমাদের দেশ সন্ত্রাসবাদ সহ্য করেছে। এখন আমরা নিউ নর্মাল তৈরি করেছি। সন্ত্রাসবাদী ও তাদের পোষণ করে যারা, তাদের আলাদা করে দেখব না। এরা সবাই মানবতার শত্রু, এদের মধ্যে কোনও ফারাক নেই।”

আরও পড়ুন: PM Modi’s Message on Independence Day 2025: স্বাধীনতা দিবসে রাজনৈতিকবার্তা নয় দেশের জন্য সব দলকে একযোগে কাজ করার আহ্বান মোদীর

দেশের নিরাপত্তা নিয়ে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী মোদী বললেন, “অপারেশন সিঁদুরে আমরা মেড ইন ইন্ডিয়ার কামাল দেখেছি। শত্রুরা বুঝতেও পারেনি কোন অস্ত্র তাদের ধ্বংস করছে। ভাবুন তো, আমরা আত্মনির্ভর না হলে কী এত বড় মাপে অপারেশন সিঁদুর করতে পারতাম? অন্যের উপরে নির্ভরশীল থাকতে হত যে কে, কবে অস্ত্র দেবে। মেড ইন ইন্ডিয়া অস্ত্র সেনার হাতে ছিল বলেই বিনা বাধায় সেনা পরাক্রম দেখিয়েছে।”