Weather Update: উত্তরবঙ্গে সপ্তাহভর দুর্যোগ চলবে, জেনে নিন দক্ষিণবঙ্গে কেমন থাকবে স্বাধীনতা দিবসের আকাশ

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাষ মতই নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। যার জেরেই দক্ষিনবঙ্গে ফের শুরু হয়েছে বৃষ্টি। নিম্নচাপের জেরেই প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। এতেই আজ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সারাদিন বৃষ্টিতে ভিজেছে কলকাতার একাধিক জেলা। আজ শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলায় আকাশ মেঘলা থাকবে । সেই সঙ্গেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে উপকূল ও পশ্চিমের জেলাতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে। আজ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। 

আরও পড়ুন: Gallantry Awards: অপারেশন সিঁদুর অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকায় অংশ নেওয়া ১৬ জওয়ানকে স্বাধীনতা দিবসে দেওয়া হবে বিশেষ পদক

আজ শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের। উত্তরবঙ্গের বাকি তিন জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ধস নামার আশঙ্কা দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায়। সিকিমের বেশ কিছু জায়গায় ধস নামার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গেই টানা বৃষ্টির কারণে পাহাড়ি নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণে শনিবার থেকে বৃষ্টি কমলেও সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole