নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে নির্বাচন কমিশনের একটি চিঠি (Election Commission controversy), যেখানে বিজেপির স্ট্যাম্প থাকার অভিযোগ উঠেছে (BJP stamp row)। ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা হওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি প্রকাশ্যে ওই চিঠি দেখিয়ে রীতিমতো কমিশনকে উসকে তুলোধোনা করলেন। তিনি অভিযোগ করেন (Mamata Banerjee), এই ঘটনা কোনও সাধারণ ভুল নয়, বরং এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তার কথায়, “এটাকে ক্লারিক্যাল মিসটেক বলা হচ্ছে, কিন্তু আদৌ কি তা-ই? নাকি এর মধ্যে লুকিয়ে আছে পলিটিক্যাল এজেন্ডা?” তিনি আরও বলেন, নির্বাচন কমিশন কার নির্দেশে কাজ করছে, তা এই ঘটনার মাধ্যমে অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছে। বিরোধীদের উদ্দেশ্যে তার আহ্বান, এই ধরনের একপেশে আচরণের বিরুদ্ধে সবাইকে একজোট হয়ে প্রতিবাদ করতে হবে।
এই বিতর্কের সূত্রপাত ২০১৯ সালের একটি চিঠিকে ঘিরে। কেরলের একটি রাজনৈতিক দল সেই চিঠিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনে, যেখানে বিজেপির প্রতীক-সহ সিলমোহর দেখা যায়। এরপর থেকেই শুরু হয় জোর চর্চা। তৃণমূল কংগ্রেসের তরফে দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশন ও বিজেপির মধ্যে আঁতাঁতের অভিযোগ তোলা হচ্ছিল, আর এই ঘটনাকে সেই অভিযোগের প্রমাণ হিসেবে তুলে ধরা হচ্ছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সহ দলের একাধিক নেতা এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আরও অভিযোগ করেন, অতীতে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি ভোটার তালিকা প্রকাশ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, “মাঝরাতে কেন তালিকা প্রকাশ করা হল? এতে কি স্বচ্ছতা রয়েছে?” তিনি আশঙ্কা প্রকাশ করেন, একতরফাভাবে নাম অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে।
