Terror attack in Pahalgam : কখন রাজ্যে ফিরবে কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত ৩ জনের দেহ, জেনে নিন তথ্য

breakingnews কলকাতা দেশ

নিউজ পোল ব্যুরোঃ পুলওয়ামার পর ভারতে ঘটা সবথেকে বড় জঙ্গি হামলা পেহেলগাঁওয়ে (Terror attack in Pahalgam) । ধর্ম জেনেই খুন করা হয়েছে পর্যটকদের। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে সব শেষ। কাশ্মীরের ঘটনায় বাকরুদ্ধ গোটা দেশ। ভূস্বর্গে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ৩ বাঙালি সহ ২৬ জন পর্যটকের। ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের সব স্তরের মানুষ। রাজ্য সরকার নিহত রাজ্যের ৩ বাসিন্দাদের পরিবারের সঙ্গে কথা বলেছে। সব রকম ভাবেই শোকস্তব্ধ পরিবারের পাশে থাকার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন কবে কিভাবে তিন বাঙালি পর্যটকের দেহ ফেরানো হবে।

এক্স হ্যান্ডেলে তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আমাদের কাছে উপলব্ধ সর্বশেষ তথ্য অনুসারে, সবচেয়ে দুর্ভাগ্যজনক কাশ্মীর সহিংসতায় আমাদের রাজ্যের ৩ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। দিল্লি বিমানবন্দরে আমাদের প্রশাসন কর্তৃক নিহতদের পরিবারের সদস্যদের সহায়তা এবং তাদের কলকাতায় পরবর্তী যাত্রার জন্য সকল ব্যবস্থা করা হচ্ছে। আজ রাত ৮.৩০ টায় বিমানটি কলকাতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। দিল্লিতে আমাদের আবাসিক কমিশনারের কার্যালয় পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছে। আমি ব্যক্তিগতভাবে তদারকি করছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন। আমাদের সকলের জন্য এটি একটি দুঃখের সময়। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর মতো কোনও শব্দই যথেষ্ট নয়, আমার হৃদয় তাঁদের সঙ্গে রয়েছে। আমরা পরিবারের পাশে আছি।” বাংলার যে তিন জনের মৃত্যু হয়েছে তাঁরা হলেন বিতন অধিকারী (বৈষ্ণবঘাটা, কলকাতার বাসিন্দা), সমীর গুহ (সখের বাজার, কলকাতা), এবং মনীষ রঞ্জন (ঝালদা, পুরুলিয়া)।” মৃত ব্যক্তিদের স্ত্রীর সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ Kashmir : পেহেলগাঁও-এ হামলার পরেই অনুপ্রবেশের চেষ্টা, ২ সন্ত্রাসবাদীকে খতম করল সেনা

ঘুরতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন নিহত ব্যক্তিদের স্ত্রী । বিতন অধিকারীর স্ত্রী জানিয়েছেন খুনের আগে (Terror attack in Pahalgam) ধর্মের কথা জানতে চাওয়া হয় এবং কলমা পড়তে বলা হয়। পাশাপাশি ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে বলেছেন মেয়েদের মাথায় সিঁদুর দেখলেই চালানো হচ্ছিল গুলি। মাত্র ৫ দিন আগে বিয়ে হওয়া এক বায়ুসেনার কর্তারও মৃত্যু হয়েছে। তাঁরা গিয়েছিলেন হানিমুনে। আরও এক হানিমুনে যাওয়া এক ব্যক্তিকেও খুন করা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT