SSC : চান না মুখ্যমন্ত্রীর পদত্যাগ, চেয়ারম্যানকে ঘেয়াও মুক্তি করে দাবি স্পষ্ট করল আন্দোলনকারীরা

breakingnews কলকাতা শিক্ষা

নিউজ পোল ব্যুরোঃ নিজেদের হকের চাকরি ফেরানোর দাবিতে এসএসসি (SSC) ভবনের সামনে আন্দোলন অব্যহত। তবে মানবিকতার খাতিরে ঘেরাও মুক্ত করা হয়েছে এসএসসি চেয়ারম্যান (SSC Chairman) সিদ্ধার্থ মজুমদারকে। সল্টলেক (Saltlake) আন্দোলন জারি রাখলেও যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বা মুর্শিদাবাদের সাম্প্রদায়িক হিংসা নিয়ে কথা বলা এই আন্দোলনের লক্ষ্য নয়। জানিয়েছেন তাঁদের আসল লক্ষ্য কি।

যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ বুধবার স্পষ্ট করে জানিয়েছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বা মুর্শিদাবাদের সাম্প্রদায়িক হিংসা নিয়ে কথা বলা তাঁদের এই আন্দোলনের লক্ষ্য নয়। কোনোরকম রাজনৈতিক দাবি তুলতে সরাসরি নিষেধও করা হয়েছে শিক্ষক-শিক্ষিকাদের। শুধু চাকরি ফিরে পাওয়ার দাবি জানাতেই বলা হয়েছে। বাকি সমস্ত কিছু বাদ দিয়ে তাঁদের হকের চাকরি ফেরানোই মূল লক্ষ্য। সেই দাবিতেই তাঁরা অনড় রয়েছেন। আন্দোলন জারির পাশাপাশি তাঁরা এটাও জানিয়েছেন এসএসসি চেয়ারম্যান একটা সিস্টেমের অংশ।

আরও পড়ুনঃ Terror attack in Pahalgam : কখন রাজ্যে ফিরবে কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত ৩ জনের দেহ, জেনে নিন তথ্য

ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে ডিআই অফিসে যোগ্যদের তালিকা প্রকাশের খবর সামনে এসেছে। তবে শিক্ষকরা এতেই আপ্লুত হয়ে যাচ্ছেন না। তাদের দাবি সম্পূর্ণভাবে মানা না হলে অর্থাৎ তাদের চাকরি ফিরিয়ে দেওয়া পর্যন্ত আন্দোলন চলছে চলবে বলে জানাচ্ছেন তারা। এই প্রসঙ্গে উল্লেখ্য ইতিমধ্যেই যোগ্য ব্যক্তিদের নাম জেলায় জেলায় স্কুলগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে SSC-এর তরফে। শিক্ষামন্ত্রী মঙ্গলবারেই চাকরিহারাদের উদ্দেশ্যে বলেছেন, “আপনাদের চাকরি পর্ষদ নিশ্চিত করবে, এসএসসি বেতন নিশ্চিত করবে, আর তাদেরই আপনারা কাজ করতে দেবেন না।” তিনি আরও বলেন, “কারা স্কুলে যেতে পারবে, সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে। যাদের বলা হচ্ছে ‘নন-টেন্টেড’। সেই অনুযায়ীই আমরা এগোচ্ছি। এটাকে নিয়ে জলঘোলা করে রিভিউ পিটিশনে বিপদ টেনে আনছে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT