নিউজ পোল ব্যুরো: চৈত্রের শুরুতেই কালবৈশাখীর দাপটে খানিকটা স্বস্তি মিলেছিল রাজ্যবাসীর (Weather Update)। ঝড়-বৃষ্টি আর দমকা হাওয়ার কারণে হঠাৎই নেমে গিয়েছিল তাপমাত্রা, এমনকি এপ্রিলের রাতেও অনেকেই চাদর গায়ে দিয়ে ঘুমোতে বাধ্য হয়েছিলেন। তবে সেই আরামদায়ক আবহাওয়ার দিন শেষের পথে (Weather Update)। এবার ধীরে ধীরে ফের গরমের দাপট বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী (IMD), টানা কয়েকদিনের ঝড়-বৃষ্টির পর এখন আকাশে রোদের প্রভাব বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম (Weather Update)। ফলে দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে এবং সঙ্গে বাড়বে আর্দ্রতার অস্বস্তিও। ইতিমধ্যেই পাঁচটি জেলায় উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে (Heat and Humidity Alert)।
আরও পড়ুন: Dev : দেবের ‘দেশু ৭’-এ অনির্বাণের কামব্যাক! শুভশ্রীর সঙ্গে জুটি, পরিচালনায় নতুন ইনিংস শুরু
আজ থেকে সোমবার পর্যন্ত প্রায় গোটা দক্ষিণবঙ্গেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে (Dry Weather Forecast)। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া—সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে (Weather Update)। এর ফলে রোদ আরও তেজি হবে এবং গরম অনুভূত হবে বেশি। তবে আবহাওয়ার এই একঘেয়েমি বেশিদিন স্থায়ী হবে না। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে (Rain Forecast South Bengal)। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। এরপর বুধবার মুর্শিদাবাদ ও নদিয়াতেও হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে (Thunderstorm Alert)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
তবে স্বস্তির বিষয়, কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা নেই। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া বইতে পারে। তার আগে আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায় কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আপাতত দক্ষিণবঙ্গে গরমের দাপট বাড়লেও মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিতে পারে (Weather Update)।
