Mamata Banerjee: ধরনার মাঝেই ধুন্ধুমার! চত্বরে লিফলেট ছড়ানোর অভিযোগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কড়া আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ধর্না কর্মসূচির চতুর্থ দিনে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, ধর্নামঞ্চের আশেপাশে বিজেপির পক্ষ থেকে লিফলেট বিলি করা হচ্ছে এবং এর জন্য নাকি বিভিন্ন এজেন্সির সাহায্য নেওয়া হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তিনি মন্ত্রী শশী পাঁজাকে দ্রুত এই ঘটনার বিরুদ্ধে এফআইআর দায়ের করার কথাও বলেন। পাশাপাশি উপস্থিত কর্মী-সমর্থকদের আশপাশে সতর্ক নজর রাখার নির্দেশ দেন, যাতে অভিযুক্তদের হাতেনাতে ধরা যায়। সূত্রের খবর, ইতিমধ্যেই সন্দেহভাজন একজন ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেছে তৃণমূলের কর্মীরা। এই ঘটনাকে ঘিরে ধর্নামঞ্চ এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

ধর্মতলায় চলা তৃণমূলের ধরনা মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, ধরনা মঞ্চের আশেপাশে বিজেপির পক্ষ থেকে লিফলেট বিলি করা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ধরার নির্দেশ দেন দলীয় কর্মীদের।

মমতা বলেন, “সবাই সতর্ক থাকুন। ধরনার আশপাশে নজর রাখুন। যারা এসব করছে, তাদের খুঁজে বের করতে হবে।” তাঁর বক্তব্যের কিছুক্ষণ পরেই ধর্মতলা এলাকায় তল্লাশি চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়। স্থানীয় একটি দোকান থেকে বিজেপির ‘ব্রিগেড চলো’ লেখা লিফলেটও উদ্ধার হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, এসআইআরের কারণে বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে এই অভিযোগে ধর্মতলায় অবস্থান কর্মসূচি শুরু করেছেন তৃণমূল নেত্রী। তিনি রাতেও ধরনা মঞ্চেই অবস্থান করছেন। সোমবার সকালে মঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তোলেন তিনি।

মমতা আরও বলেন, “বিজেপি এখানে লিফলেট বিতরণ করাচ্ছে। যারা এতে জড়িত, তাদের হাতেনাতে ধরতে হবে। আমি শশী পাঁজাকে বলছি, এ বিষয়ে দ্রুত এফআইআর দায়ের করতে।” তিনি দাবি করেন, অন্যের আন্দোলনের জায়গায় এসে এ ধরনের কাজ করা ঠিক নয় এবং এতে উত্তেজনা তৈরি হতে পারে। এদিকে, সোমবার বিকেলে ধরনা মঞ্চে যাওয়ার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর উপস্থিতিতে কর্মসূচি আরও জোরদার হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole