Partha Chatterjee : SSC দুর্নীতি মামলায় তল্লাশি, ভোটের মুখে ফের পার্থর নাকতলার বাড়িতে ইডির হানা!

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভোটের আবহে আবারও সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED)। রেশন দুর্নীতি থেকে শুরু করে এসএসসি নিয়োগ কেলেঙ্কারি একাধিক মামলায় গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Raid)। শনিবার সকালে সেই তৎপরতার অংশ হিসেবেই প্রাক্তন শিক্ষামন্ত্রীপার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় সংস্থা। ইডি সূত্রের খবর, এসএসসি-র একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তদন্তেই এই তল্লাশি অভিযান। এর আগে মার্চ মাসে এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) একাধিকবার সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য নোটিস পাঠানো হয়েছিল। জানা গিয়েছে, তাকে অন্তত তিনবার ডাকা হলেও অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে যান। তার আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রয়োজনে তদন্তকারী অফিসাররা তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন। সেই পরিস্থিতিতেই এবার সরাসরি তার বাড়িতে পৌঁছে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি।

আরও পড়ুন: Dev : দেবের ‘দেশু ৭’-এ অনির্বাণের কামব্যাক! শুভশ্রীর সঙ্গে জুটি, পরিচালনায় নতুন ইনিংস শুরু

শনিবার সকাল থেকেই নাকতলার ওই বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বাড়ির ভিতরে তল্লাশির পাশাপাশি প্রাক্তন মন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ জেরা চালানো হচ্ছে বলে খবর। রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের আগে এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, ২০২২ সালের ২৩ জুলাই এই একই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করেছিল ইডি। পরে সিবিআই মামলাতেও তাকে গ্রেফতার দেখানো হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে গত বছরের নভেম্বরে তিনি জামিনে মুক্তি পান এবং বাড়ি ফেরেন। তবে তদন্ত থেমে থাকেনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

এদিকে, সাম্প্রতিক সময়ে আরও কয়েকজন তৃণমূল নেতা ও প্রার্থী—দেবাশিস কুমার, সুজিত বসু এবং রথীন ঘোষ ইডির (ED) নজরে এসেছেন। শনিবার সুজিত বসু ও রথীন ঘোষকে ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ ছিল। যদিও সুজিত বসুর হয়ে তার ছেলে সমুদ্র বসু উপস্থিত হয়েছেন বলে জানা গিয়েছে।