Yogi Adityanath : বঙ্গে ঝোড়ো প্রচারে যোগী! ১২ সভায় হিন্দুত্বের তাস খেলতে নামছে বিজেপি

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভোটের আগে বাংলার রাজনৈতিক ময়দান ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে (West Bengal Election)। এই আবহে জোরকদমে প্রচারে নেমেছে বিজেপি শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) একের পর এক সভা ইতিমধ্যেই রাজ্যের রাজনীতিতে তাপমাত্রা বাড়িয়েছে। এবার সেই প্রচারের ঝাঁঝ আরও বাড়াতে বাংলায় আসছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। দলীয় সূত্রে খবর, প্রথম পর্যায়ে অন্তত ১২টি কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে যোগীর। রবিবার থেকেই তার কর্মসূচি শুরু হতে চলেছে। সূচি অনুযায়ী, বাঁকুড়ার পাত্রসায়ের এবং পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দুটি গুরুত্বপূর্ণ জনসভা করার কথা রয়েছে। এই সভাগুলিকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে গেরুয়া শিবিরে। প্রয়োজনে আগামী দিনে তার কর্মসূচির সংখ্যা আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত মিলছে।

আরও পড়ুন: Partha Chatterjee : SSC দুর্নীতি মামলায় তল্লাশি, ভোটের মুখে ফের পার্থর নাকতলার বাড়িতে ইডির হানা!

বিজেপি নেতৃত্বের কাছে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) কেবল একজন প্রশাসনিক প্রধান নন, তিনি হিন্দুত্ব রাজনীতির এক গুরুত্বপূর্ণ মুখ। উত্তরপ্রদেশে তার ‘বুলডোজার নীতি’ এবং কঠোর প্রশাসনিক অবস্থান তাকে আলাদা পরিচিতি দিয়েছে জাতীয় স্তরে। সেই ইমেজকেই এবার বাংলার ভোট রাজনীতিতে কাজে লাগাতে চাইছে দল। রাজনৈতিক মহলের মতে, বাংলায় বিজেপির মূল লক্ষ্য হিন্দু ভোটব্যাঙ্ককে আরও সুসংহত করা এবং কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করা। এই পরিস্থিতিতে যোগীর মতো আগ্রাসী বক্তার উপস্থিতি প্রচারে বাড়তি গতি আনতে পারে। বিশেষ করে গ্রামীণ ও আধা-শহুরে এলাকায় তার সভাগুলি কতটা প্রভাব ফেলতে পারে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অন্যদিকে, শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানাতে পারেন যোগী এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। তার বক্তব্যে হিন্দুত্ব, আইন-শৃঙ্খলা এবং উন্নয়ন এই তিনটি বিষয়ই গুরুত্ব পেতে পারে বলে মনে করা হচ্ছে। এখন দেখার, বাংলার মাটিতে পা রেখেই যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) কী বার্তা দেন এবং তার এই ঝোড়ো প্রচার রাজ্যের নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলতে পারে।