নিউজপোল ব্যুরো: নিত্যদিন ট্রেন যাত্রীদের জন্য যাত্রীদের জন্য বড় সুবিধা নিয়ে এল ভারতীয় রেল। RailOne অ্যাপে এখন থেকে শুধু নিজের জন্য নয়, পরিবারের সদস্য, বন্ধু বা পরিচিত ব্যক্তির নামেও Season Ticket বুক করা যাবে। ৯ সেপ্টেম্বর ২০২৬ থেকে এই পরিষেবা চালু হয়েছে।
নতুন ব্যবস্থায় একজন রেজিস্টার্ড ব্যবহারকারী নিজের জন্য একটি Season Ticket কাটার পাশাপাশি আরও পাঁচ জনের টিকিট করতে পারবেন। ফলে একটি অ্যাকাউন্ট থেকেই সর্বোচ্চ ছয় জনের জন্য টিকিট বুকিং করা সম্ভব হবে।
আরও দেখুন:-‘ঝান্ডা পালটিয়ে ডান্ডা ধরেছে’! বসিরহাটে হুমকির অভিযোগে থানায় গণস্বাক্ষর
তবে এই সুবিধা ব্যবহারের ক্ষেত্রে বয়সের নির্দিষ্ট নিয়ম রয়েছে। নিজের টিকিট বুক করার সময় ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। অন্য কোনও যাত্রীর জন্য Season Ticket কাটতে হলে ওই যাত্রীর বয়স ন্যূনতম ৫ বছর হওয়া প্রয়োজন।
নিজের নামে বুক করা টিকিট ভৌগোলিক যাচাই (Geographical Verification) শেষ হওয়ার পর বুকিংয়ের দিন থেকেই কার্যকর হতে পারে। অন্য ব্যক্তির নামে বুক করা Season Ticket কার্যকর হবে পরের দিন থেকে। তাই প্রয়োজন অনুযায়ী আগে টিকিট কাটার পরামর্শ দেওয়া হচ্ছে।
নির্দিষ্ট দুই স্টেশনের মধ্যে নিয়মিত যাতায়াতের ক্ষেত্রে Season Ticket অত্যন্ত উপযোগী। অফিস, ব্যবসা কিংবা পড়াশোনার কাজে প্রতিদিন ট্রেনে যাতায়াতকারীরা এতে বিশেষ সুবিধা পাবেন। তবে এই টিকিট ব্যবহার করে সংরক্ষিত কামড়া (Reserved Coach)-এ ভ্রমণ করা যাবে না।
