নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবারের পর আবারও শনিবার রাজ্যে এসে একাধিক জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। প্রথম সভা ছিল পূর্ব বর্ধমানের কাটোয়ায় (Katwa)। কাটোয়ার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী (PM Narendra Modi) বলেন, ‘এই জনসভা নাকি সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। কাটোয়া যেন জনতার মেলায় পরিণত হয়েছে, আর এই বিপুল ভিড়ই আসন্ন ৪ মে-র ফলাফলের ট্রেলার’। তিনি দাবি করেন, বাংলার মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত এবং এই জনসমুদ্র সেই ইঙ্গিতই দিচ্ছে।
আরও পড়ুন: Yogi Adityanath : বঙ্গে ঝোড়ো প্রচারে যোগী! ১২ সভায় হিন্দুত্বের তাস খেলতে নামছে বিজেপি
শুধু তাই নয়, এদিনের সভায় গুজরাতের সঙ্গে তুলনাও টানেন তিনি (PM Narendra Modi)। বলেন, তার দীর্ঘ রাজনৈতিক জীবন গুজরাতে কাটলেও, সেখানেও দিনের বেলায় এত বড় জনসমাগম দেখা কঠিন। কাটোয়ায় সকাল থেকেই যে ভিড় তিনি হেলিপ্যাড থেকে দেখেছেন, তা তাকে আপ্লুত করেছে। মানুষের ভালোবাসা ও সমর্থন তাকে অনুপ্রাণিত করেছে বলেও জানান তিনি। তবে অন্যান্য দিনের মতোই এদিনও শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী। দুর্নীতি, আইনশৃঙ্খলা, নারী সুরক্ষা, সিন্ডিকেট রাজ, কর্মসংস্থান একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন তিনি। তার অভিযোগ, বিজেপির (BJP) প্রতি মানুষের সমর্থন দেখে তৃণমূল ‘প্যানিক মোডে’ চলে গিয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
একইসঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে রাজনৈতিক হিংসার তদন্ত অবসরপ্রাপ্ত বিচারপতির মাধ্যমে করা হবে (West Bengal Election)। সিন্ডিকেট রাজ বন্ধ করে স্বচ্ছ টেন্ডার ব্যবস্থা চালু করা হবে এবং পুলিশের কাঠামোতেও বড় পরিবর্তন আনা হবে। কাটোয়া বিস্ফোরণের মতো ঘটনা যাতে না ঘটে, সেদিকেও কড়া নজর দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। নারী সুরক্ষার বিষয়টিও গুরুত্ব দিয়ে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তার বক্তব্য, বিজেপির শাসনে মহিলারা নিরাপদে চলাফেরা করতে পারবেন এবং তাদের জন্য একটি সুরক্ষিত পরিবেশ তৈরি করা হবে। কাটোয়ার সভা থেকে তিনি পরিবর্তনের বার্তা দিয়ে রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুললেন।
