WB HS Exams 2025 পুরনো পদ্ধতির শেষ উচ্চমাধ্যমিক আজ থেকে

breakingnews রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: আজ সোমবার থেকে শুরু হল এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Examination)। চলবে ১৮ মার্চ পর্যন্ত। বার্ষিক পদ্ধতিতে (Annual System) এবারেই শেষ পরীক্ষা কারণ আগামী ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার (Semester) পদ্ধতি অনুসরণ করে হবে উচ্চমাধ্যমিক। যার ফলে শিক্ষার্থীদের (Candidates) বছরে দুবার পরীক্ষায় বসতে হবে।

আরও পড়ুন: Kolkata police সোমে প্রতিবাদ মিছিল বামেদের, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা কলকাতা পুলিশের

এই বছর রাজ্যের ২ হাজার ৮৯টি কেন্দ্রে প্রায় ৫ লক্ষ ৯ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় (HS Examination) অংশগ্রহণ করবে। গতবারের তুলনায় যা বেশ কম। কারণ ২০২৪ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ ৫৬ হাজার জন। তবে উল্লেখযোগ্যভাবে চলতি বছর মহিলা পরীক্ষার্থীর (Female Candidates) সংখ্যা পুরুষদের (Male Candidates) চেয়ে বেশি। মোট পরীক্ষার্থীর ৫৪.৬৮ শতাংশ অর্থাৎ ২ লক্ষ ৭৭ হাজার ৯৯২ জন ছাত্রী এবং ৪৫.৩২ শতাংশ অর্থাৎ ২ লক্ষ ৩০ হাজার ৪২১ জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করবে। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা প্রায় ৪৭ হাজার ৫৭১ জন বেশি।

সকাল ১০ টা থেকে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা (HS Examination)। শিক্ষার্থীদের সকাল ৯ টার মধ্যে তাদের নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে (Exam Centre) উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর ঠিক পাঁচ মিনিট আগে প্রশ্নপত্রের (Question Paper) সিল (Seal) খোলা হবে। কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া ব্যবস্থা গ্রহণ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। প্রশ্নপত্রগুলিতে একটি করে নির্দিষ্ট সিরিয়াল নম্বর (Serial Number) থাকবে যা কিউ আর কোড (QR Code) এবং বারকোডে (Barcode) সম্বলিত করা থাকবে। শিক্ষার্থীদের তাদের উত্তরপত্রে (Answepaper) ঐ নির্দিষ্ট সিরিয়াল নম্বর লিখতে হবে। মোট ৬২ টি বিষয়ে (Subject) পরীক্ষা নেওয়া হবে এবার। গতবারের তুলনায় দুটি বিষয় বেড়েছে। নতুন দুটি বিষয় হল এআই (AI) এবং ডাটা সায়েন্স (Data Science)।

শিক্ষার্থীদের কাছে মোবাইল (Mobile) বা কোন ইলেকট্রনিক ডিভাইস (Electronic Device) আছে কিনা তা দেখার জন্য সকল কেন্দ্রে মেটাল ডিটেক্টরের (Metal Detector) ব্যবস্থা থাকছে। সিসিটিভি ক্যামেরার (CCTV) মাধ্যমে নজর রাখা হবে প্রবেশপথ এবং প্রশ্নপত্র সংরক্ষণকারী রুমগুলি। মোট ১৩৬টি কেন্দ্রকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। যদি কোন শিক্ষার্থী মোবাইল ফোন বা কোনরকম ইলেকট্রনিক ডিভাইস সহ ধরা পড়ে, তাহলে শিক্ষার্থীর সম্পূর্ণ পরীক্ষা (HS Examination) বাতিল করা হবে। অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি নেই।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

সংসদ সভাপতি (WBCHSE President) চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharjee) জানিয়েছেন, “এটি বার্ষিক পরীক্ষা পদ্ধতির অধীনে চূড়ান্ত পরীক্ষা। শিক্ষার্থীদের বলবো, প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কোনরকম মিথ্যা দাবিতে পা না দিয়ে চাপমুক্তভাবে পরীক্ষা দিতে।“ কোনও সমস্যার ক্ষেত্রে হেল্পলাইন নম্বর (Helpline Number) চালু করেছে সংসদ: ০৩৩-২৩৩৭০৭৯২/ ২৩৩৭৯৬৬১। এছাড়া কলকাতা (Kolkata Police) এবং রাজ্য পুলিশের (West Bengal Police) তরফ থেকেও একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে: ৯৪৩২৬১০০৩৯।