West Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গে বসন্তের আবাহন, আবহাওয়া দফতরের বড় আপডেট!

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: শীত বিদায় নিয়েছে, বসন্তের আগমনে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ক্রমেই উষ্ণতা বাড়ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী(West Bengal Weather Forecast), মার্চের শুরুতেই রাজ্যের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ফলে গরমের অনুভূতি স্পষ্ট হবে নতুন সপ্তাহ থেকেই। আবহাওয়া অফিস জানাচ্ছে, উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করেছে পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance)। আজ আবারও নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। পাশাপাশি, রাজস্থানে (Rajasthan) তৈরি হয়েছে একটি নিম্নচাপ (Low Pressure) ক্ষেত্র, যা পাকিস্তান পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার (Trough Line) সঙ্গে যুক্ত। এই অক্ষরেখা গুজরাট (Gujarat) এবং মধ্য মহারাষ্ট্র (Maharashtra) পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে, উত্তর-পূর্ব ভারতে (Northeast India) আবহাওয়ার পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। আসামের (Assam) উপর একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) তৈরি হয়েছে, যা অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরও পড়ুন:- শীতের বিদায়, গরমের পদধ্বনি https://thenewspole.com/2025/03/02/west-bengal-weather-update-march-2025/

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে (West Bengal Weather Forecast) আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), হুগলি (Hooghly), উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (North & South 24 Parganas), পূর্ব ও পশ্চিম মেদিনীপুর (East & West Midnapore), ঝাড়গ্রাম (Jhargram), পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), পূর্ব ও পশ্চিম বর্ধমান (East & West Burdwan), বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad) এবং নদিয়া (Nadia)—এই সব জেলাতেও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। বরং, ক্রমেই বাড়বে গরমের অনুভূতি। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বাড়বে কয়েক ডিগ্রি। সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা (Fog) দেখা যেতে পারে, তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। কোথাও কোথাও আংশিক মেঘলা (Partly Cloudy) থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

উত্তরবঙ্গে (North Bengal Weather) পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিছুটা লক্ষ্য করা যাবে। দার্জিলিং (Darjeeling) ও কালিম্পং (Kalimpong) জেলার উচ্চ পার্বত্য অঞ্চলে হালকা তুষারপাত (Snowfall) হতে পারে। রবিবার এবং সোমবার আবহাওয়া(West Bengal Weather Forecast) মূলত শুকনো (Dry Weather) থাকবে। তবে ৪ ও ৫ মার্চ উত্তরবঙ্গে বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে।সার্বিকভাবে, দক্ষিণবঙ্গে শীতের বিদায়ের পর বসন্তের উষ্ণতা দ্রুতই গ্রীষ্মের (Summer) দিকে অগ্রসর হচ্ছে। গরমের প্রস্তুতি নিতে শুরু করারই সময়!