নিউজ পোল ব্যুরো:মার্কিন যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা (H-1B visa delays for Indians) সাক্ষাৎকার হঠাৎ বাতিল এবং মাসের পর মাস পিছিয়ে যাওয়ার ফলে গভীর অনিশ্চয়তায় পড়েছেন বহু ভারতীয় নাগরিক। যুক্তরাষ্ট্রে চাকরি পাওয়া বা সংস্থার সঙ্গে চলমান কর্মচুক্তি অনুযায়ী যারা ভারতে ফিরে এসে ভিসা সাক্ষাৎকারের প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের পরিকল্পনা আচমকাই থমকে গেছে। এতে কর্মজগৎ থেকে ব্যক্তিগত জীবন—সব ক্ষেত্রেই তৈরি হয়েছে দুশ্চিন্তা।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/12/28/dong-village-arunachal-pradesh-first-sunrise-of-india/
পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে ভারতের বিদেশমন্ত্রক সরাসরি মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই সমস্যার কারণে ভারতীয়রা যে অসুবিধায় পড়েছেন, তার বিষয়টি ওয়াশিংটনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ভিসা নীতি ও সিদ্ধান্ত পুরোপুরি মার্কিন সরকারের এখতিয়ার হলেও, ভারতীয়দের উদ্বেগ এবং তাদের পেশাগত জীবনের ক্ষতি যেন না হয়, সে বিষয়ে ভারত সরকার আলোচনার মাধ্যমে সমাধান চায়।
বর্তমানে বহু আবেদনকারীর নির্ধারিত সাক্ষাৎকার বাতিল হয়ে গিয়েছে এবং নতুন সময় দেওয়া হচ্ছে কয়েক মাস পরে। এতে কেবল কর্মক্ষেত্রে ব্যাঘাত ঘটছে না, প্রযুক্তি খাতের বহু বিশেষজ্ঞ কর্মীর যুক্তরাষ্ট্রে যোগদান পিছিয়ে যাচ্ছে। সন্তানের স্কুল বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ঝুলে রয়েছে, এমনকি কিছু ক্ষেত্রে কর্মসংস্থানই অনিশ্চিত হয়ে পড়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এইচ-১বি (H-1B visa delays for Indians) হলো একটি অ-অভিবাসী ভিসা, যার মাধ্যমে বিদেশি দক্ষ কর্মীরা নির্দিষ্ট সময়ের জন্য মার্কিন প্রতিষ্ঠানে কাজ করতে পারেন। প্রথমে এক বছরের জন্য ভিসা প্রদান করা হলেও পরিস্থিতিভেদে সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত তা বাড়ানো যায়। এছাড়াও, কেউ যদি এই সময়ের মধ্যে গ্রিন কার্ডের জন্য আবেদন করেন এবং তা গৃহীত হয়, তবে প্রয়োজন অনুযায়ী ভিসার মেয়াদ আরও বাড়ানো সম্ভব। এই ভিসার মাধ্যমে কর্মরত বিদেশি ও মার্কিন নাগরিকের বেতন সমান রাখতে হয়, যাতে বৈষম্যের অভিযোগ না ওঠে।
মার্কিন অভিবাসন ব্যবস্থায় সাম্প্রতিক কড়াকড়ির কারণে ভারতীয় কর্মীরা যে সমস্যার মুখে পড়েছেন, সেটি ভারত সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এখন নজর রয়েছে যুক্তরাষ্ট্রের আগামী সিদ্ধান্তের দিকে এবং সমস্যাগ্রস্ত ভারতীয়দের জন্য এই অনিশ্চয়তার অবসান কবে ঘটে।
