Kolkata Metro: কলকাতা মেট্রোয় ডিজিটাল সুবিধার নয়া দিগন্ত

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: কলকাতার(Kolkata Metro) ব্যস্ততম মেট্রোযাত্রা এবার আরও দ্রুত ও ঝামেলামুক্ত হতে চলেছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার দিন হয়তো এবার শেষের পথে। বৃহস্পতিবার পার্ক স্ট্রিট(Park street) মেট্রো স্টেশনে(Metro Station)জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডির হাত ধরে চালু হলো রিচার্জেবল কার্ড ব্যবস্থা। যা একক যাত্রার (Singel Journey) জন্যও ব্যবহার করা যাবে।

আরও পড়ুন:Weather Update: উত্তরবঙ্গে সপ্তাহভর দুর্যোগ চলবে, জেনে নিন দক্ষিণবঙ্গে কেমন থাকবে স্বাধীনতা দিবসের আকাশ

মাত্র ১০ টাকা দিয়ে কেনা যাবে এই কার্ড, এরপর অনলাইনে যেকোনও সময় রিচার্জের সুবিধা থাকছে। মেয়াদ ন্যূনতম ছ’মাস হওয়ায় যাত্রীদের বারবার নতুন কার্ড কেনার ঝামেলাও থাকবে না।

মেট্রো রেল(Metro Railway) ইতিমধ্যেই কিউআর কোড, টিকিট ভেন্ডিং মেশিনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। কিন্তু অফিস(Office) টাইম বা পুজোর মরসুমে লম্বা লাইন কমানোর মতো সমাধান আসেনি। রিচার্জেবল কার্ড চালুর ফলে যাত্রী শুধু সময়ই বাঁচাবেন না, বরং ভিড়ের চাপও কিছুটা হ্রাস পাবে বলে আশা করা যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ কেবল টিকিটিং সিস্টেমের উন্নতিই নয়, বরং কলকাতা(Kolkata) মেট্রোর(Metro) ডিজিটাল রূপান্তরের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ। ভবিষ্যতে এই কার্ডে মাল্টি-জার্নি প্যাকেজ, ডিসকাউন্ট(Discount )এবং অন্যান্য সুবিধা যুক্ত হতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

শহরের দৈনন্দিন যাত্রীদের জন্য এটি হয়তো ছোট পরিবর্তন, কিন্তু নগর যাতায়াত ব্যবস্থায় এটি এক বড় প্রযুক্তিগত অগ্রগতি।