নিউজ পোল ব্যুরো : নরওয়ের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে শুল্ক নিয়ে ফোনালাপের ফাঁকে নিজেকেই শান্তির নোবেল পুরস্কারের দাবিদার হিসেবে তুলে ধরলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) । মার্কিন প্রেসিডেন্টের দাবি, বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ থামানোর ক্ষেত্রে তার অবদান এতটাই গুরুত্বপূর্ণ যে চার-পাঁচবার নোবেল পুরস্কার পাওয়া উচিত তাঁর। এবার সরাসরিই নোবেল দাবি জানালেন তিনি।নরওয়ের একটি ব্যবসা বিষয়ক দৈনিক ডাগেনস নায়েরিংস্লিভ-এর প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে নরওয়ের বাণিজ্য মন্ত্রী জেন্স স্টলেনবার্গের সঙ্গে শুল্ক ইস্যুতে আলোচনা চলাকালীন ট্রাম্প (Donald Trump) বলেন, তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার চান। এর আগে ইজরায়েল, পাকিস্তান ও কম্বোডিয়া তার নাম নোবেল (Nobel) মনোনয়নের জন্য পাঠিয়েছিল। তবে এ বার নিজেই নরওয়ের মন্ত্রীকে প্রস্তাব দিয়ে বসলেন ট্রাম্প।প্রতিবেদনে উল্লেখ, তথ্য এসেছে এক ‘নাম প্রকাশে অনিচ্ছুক’ সূত্র থেকে।
আরও পড়ুন: Asim Munir: পাক সেনা প্রধানের পরমাণু হুমকি নিয়ে মুখ খুলল আমেরিকা, ভারত করল কড়া প্রতিবাদ
এখনও পর্যন্ত নোবেল কমিটি বা হোয়াইট হাউস এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। স্টলেনবার্গ কেবল বলেছেন, নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা ও শুল্ক বিষয়ে আলোচনা করতেই ট্রাম্প(Donald Trump) ফোন করেছিলেন। এর বেশি কিছু জানানো সম্ভব নয়। এদিকে, রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তির আগে ট্রাম্পের প্রশংসায় সরব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর মতে, তিন বছরেরও বেশি সময় ধরে দুই দেশের যুদ্ধ থামাতে সক্রিয় ভূমিকা পালন করছেন ট্রাম্প। এক বৈঠকের পর পুতিন জানান, ট্রাম্প আন্তরিকভাবে সব পক্ষকে এক টেবিলে বসিয়ে চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছেন। এমনকি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির সম্ভাবনাও আছে, যা বিশ্ব শান্তিকে দীর্ঘস্থায়ী করতে পারে।ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তার আসন্ন সাক্ষাতের পেছনে ভারতের শুল্ক ইস্যুও ভূমিকা রাখছে। তার দাবি, ভারত-পাকিস্তান উত্তেজনার সময় তিনি শান্তি ফিরিয়ে এনেছিলেন, যা না হলে সংঘাত পরমাণু যুদ্ধ পর্যন্ত গড়াতে পারত। যদিও ভারত আগেই তাঁর এই দাবি খারিজ করেছে।
এদিকে, বৃহস্পতিবার সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ৯০তম বার্ষিকীতে এক বিজ্ঞপ্তিতে ট্রাম্প জানান, তার দ্বিতীয় মেয়াদে বড় পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। দাবি করেছেন, তার প্রশাসনে ২ লক্ষ ৭৫ হাজার অবৈধ অভিবাসীকে বহিষ্কার এবং ১২০ বছরের পুরনো তথ্যভাণ্ডার থেকে ২৪ লক্ষ নাম মুছে ফেলা হয়েছে। এই কঠোর পদক্ষেপ নিয়েই বিতর্ক চলছে, আর ট্রাম্প সেই অভিবাসীদের ‘এলিয়েন’ বলে কটাক্ষ করেছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
