Pakistani Spy : নৌবাহিনীর সদর দফতরে বসে পাকিস্তানের হয়ে গুপ্তচর, একাধিক গুরুত্বপূর্ন তথ্য পাচার মহিলা ISI এজেন্টকে

breakingnews অপরাধ দেশ

নিউজ পোল ব্যুরো: আবারও ধরা পড়ল পাকিস্তানি চর (Pakistani Spy)। তাও আবার যে সে যাওয়া থেকে নয় খোদ ভারতীয় নৌবাহিনীর সদর দফতর থেকে। অভিযুক্তদের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের তথ্য পাচারের অভিযোগ উঠেছে। দিল্লিতে নৌবাহিনীর সদর দফতর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই(ISI)-এর হয়ে বছরের পর বছর ধরে গুপ্তচরবৃত্তি করার অভিযোগ রয়েছে। এমনকি অপারেশন সিঁদুরের সময়ও সেই কাজ অব্যহত ছিল।

গ্রেফতার ব্যক্তির মোবাইল ফোনে পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে যে বিশাল যাদব নামের ওই ব্যক্তি টাকার বিনিময়ে এক মহিলা পাকিস্তানি হ্যান্ডলারকে নৌবাহিনী এবং অন্যান্য প্রতিরক্ষা ইউনিট সম্পর্কিত গোপনীয় তথ্য সরবরাহ করেছিলেন। জানা গিয়েছে অভিযুক্ত বিশাল যাদব নৌ সদর দফতরের একজন কেরানি এবং তিনি হরিয়ানার বাসিন্দা। ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য পাকিস্তানে পাচার করার অভিযোগে রাজস্থান পুলিশের গোয়েন্দা শাখা তাকে গ্রেফতার করেছে। একজন ঊর্ধ্বতন পুলিশকর্তা বিষ্ণুকান্ত গুপ্তা বলেছেন, রাজস্থানের সিআইডি (CID) গোয়েন্দা ইউনিট পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলির দ্বারা পরিচালিত গুপ্তচরবৃত্তির কার্যকলাপ ক্রমাগত পর্যবেক্ষণ করছে।

আরও পড়ুনঃ Rain Low Pressure: ১ জুলাই পর্যন্ত টানা বৃষ্টি! কোন কোন জেলায় সবথেকে বেশি প্রভাব পড়বে?

বিষ্ণুকান্ত গুপ্তা আরও জানিয়েছেন, পুলিশ পাকিস্তানি চর (Pakistani Spy) বিশাল যাদবের উপর কড়া নজরদারি চালাচ্ছিল। সেই সময়েই জানা যায় সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার একজন মহিলা হ্যান্ডলারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখত। পাক মহিলা, যিনি নিজেকে প্রিয়া শর্মা বলে পরিচয় দেন এবং ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ গোপন তথ্য সরবরাহের জন্য সে বিশালকে মোটা টাকাও দিয়েছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বিশাল যাদব অনলাইন গেমে আসক্ত ছিলেন এবং তার ক্ষতি মেটাতে অর্থের প্রয়োজন ছিল। তিনি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং অ্যাকাউন্টের মাধ্যমে এবং সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পেতেন বলেই ঊর্ধ্বতন পুলিশকর্তা বিষ্ণুকান্ত গুপ্তা জানিয়েছেন। জয়পুরের কেন্দ্রীয় তদন্ত সংস্থা কেন্দ্রে বিভিন্ন গোয়েন্দা সংস্থা যৌথভাবে বিশাল যাদবকে জিজ্ঞাসাবাদ করছে। নিরাপত্তা সংস্থাগুলি এই র‍্যাকেটে আর কারা জড়িত এবং কতটা সংবেদনশীল তথ্য ফাঁস হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছে। পাশাপাশি পুলিশ গুপ্তচরবৃত্তির জন্য প্রধান মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়ার ভূমিকা তুলে ধরে ধরে সাধারণ মানুষকে সতর্ক করেছে। নিরাপত্তা সংস্থাগুলি সোশ্যাল মিডিয়ায় সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে সতর্ক থাকার এবং অবিলম্বে রিপোর্ট করার জন্য জনগণকে আহ্বান জানিয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT