Digha Jagannath Mandir: ১৫ দিনের ‘অনসর’ শেষে নবসাজে জগন্নাথদেব, শুরু পুণ্যের প্লাবন

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভোরের আলো ফোটার আগেই, দিঘার আকাশে যেন ভেসে উঠেছিল এক অলৌকিক দীপ্তি। ১৫ দিনের ‘অনসর’ শেষে আবার প্রাণ ফিরল জগন্নাথ মন্দিরে (Digha Jagannath Mandir)। প্রভু জগন্নাথ যেন স্বয়ং আবার ফিরে এলেন ভক্তদের মাঝে, এক নতুন সাজে, এক নতুন প্রাণে। বৃহস্পতিবার (Thursday) ভোর সাড়ে ছ’টায়, খুলে গেল মন্দিরের গর্ভগৃহের দরজা। পুণ্যার্থীদের চোখে অশ্রু, ঠোঁটে জপ “জয় জগন্নাথ!”

আরও পড়ুন: Digha Rathyatra: রথযাত্রার প্রথম পালক সৈকত শহরে, মুখ্যমন্ত্রীর হাত ধরে নতুন যাত্রার সূচনা!

পুরাণ অনুযায়ী, স্নানযাত্রার পর প্রভু জগন্নাথ (Jagannath) যান বিশ্রামে, যাকে বলা হয় ‘অনসর’। এই সময় তিনি দর্শন দেন না কারওকেই। কথিত আছে, এই ১৫ দিন তিনি অসুস্থ হয়ে পড়েন। কিন্তু ‘নেত্র উৎসব’-এর দিনই তিনি আবার জাগ্রত হন, ফিরে আসেন সুস্থ হয়ে, নব রূপে, নব সাজে।

আজকের দিনটি তাই শুধু এক ‘দর্শন’ নয়, এটি এক আত্মিক মিলনের দিন। ভোর ৫টা থেকেই মন্দির (Digha Jagannath Mandir) চত্বরজুড়ে উপচে পড়া ভক্তসমাগম। এক নম্বর গেট দিয়ে ভক্তরা প্রবেশ করছেন, যাতে কারও চোখ এড়ায় না প্রভুর প্রথম দর্শন। ভোরে হয়েছে মঙ্গলারতি, দুপুরে আয়োজিত হচ্ছে জাঁকজমকপূর্ণ ৫৬ ভোগ, আর বিকেলে রশি পুজোতে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বিশেষ এই দিনে, প্রভুকে ঘুম থেকে জাগানো হয়েছে, করানো হয়েছে দাঁত মাজা, পরানো হয়েছে নতুন বস্ত্র, গলায় মালা। সকাল সাতটায় সম্পন্ন হয়েছে পূজা ও আরতি, আর তারপর প্রভুর প্রাতঃরাশ। মধ্যাহ্নে হবে ৫৬ ভোগ! যেখানে থাকবে খিচুড়ি, ডাল, শুক্তো, মোচার ঘন্ট, পটলের তরকারি, বাংলার ঐতিহ্যবাহী মিষ্টি, পায়েস সহ বহু পদ। এমনকি বিদেশ থেকেও ৫০ জন ভক্ত এসেছেন, যারা নিজের হাতে বানাচ্ছেন প্রভুর প্রিয় খাবার।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT