নিউজ পোল ব্যুরো: এসসিও বৈঠকে যোগ দিতে চিন সফরে গিয়ে ফের একবার কড়া অবস্থান নিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) মঞ্চে একবারে কূটনৈতিক কৌশলের কেন্দ্রবিন্দুতে উঠে এল সন্ত্রাসবাদ। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) তার সুস্পষ্ট ও কঠোর অবস্থান জানিয়ে দিলেন, সন্ত্রাসবাদ নিয়ে আপসের প্রশ্নই ওঠে না। চিন (China) ও পাকিস্তানের (Pakistan) কৌশলগত ‘নীরবতা’ এবং বিষয় এড়িয়ে যাওয়ার চেষ্টাকে কার্যত চ্যালেঞ্জ জানাল ভারত (India)।
আরও পড়ুন: Digha Jagannath Mandir: ১৫ দিনের ‘অনসর’ শেষে নবসাজে জগন্নাথদেব, শুরু পুণ্যের প্লাবন
চিনের (China) কিংডাওয়ে অনুষ্ঠিত এসসিও (SCO) প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ বিবৃতির খসড়া নিয়ে বিতর্কের সূত্রপাত ঘটে। চিন ও পাকিস্তান, যারা বর্তমানে এসসিও-র (SCO) নেতৃত্বে রয়েছে, তারা খসড়া নথি থেকে পহেলগাম সন্ত্রাসী হামলার প্রসঙ্গ বাদ দিতে চেয়েছিল। উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে ওই হামলায় (Pahalgam Terror Attack) ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারান। হামলার দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সহযোগী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)।
এই প্রেক্ষাপটে রাজনাথ সিং (Rajnath Singh) স্পষ্টতই জানিয়ে দেন, এমন একটি নথিতে স্বাক্ষর করতে ভারত রাজি নয়, যা সন্ত্রাসবাদের মূল ইস্যুকে পাশ কাটিয়ে যায় এবং ভারতের অবস্থানকে দুর্বল করে। ফলে এসসিও এই ইস্যুতে কোনও যৌথ বিবৃতি প্রকাশ করতে পারেনি। অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলে ধরে রাজনাথ (Rajnath Singh) বলেন, “ভারত কেবল আত্মরক্ষাই করছে না, বরং ভবিষ্যতের সীমান্ত আক্রমণ রুখতেও প্রস্তুত।” পাকিস্তানে গোপন জঙ্গি ঘাঁটি ধ্বংসের এই অভিযানের মাধ্যমে ভারতের জঙ্গিবিরোধী অবস্থান আরও সুস্পষ্ট হয়েছে।
তার ভাষণে তিনি নাম না করে পাকিস্তানকে আক্রমণ করে বলেন, “কিছু দেশ সন্ত্রাসকে রাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।” তিনি এসসিও সদস্যদের আহ্বান জানান, এই ‘দ্বিচারিতা’র বিরুদ্ধে মুখ খুলতে এবং সন্ত্রাসবাদে সমর্থনদাতা রাষ্ট্রগুলিকে আন্তর্জাতিক মঞ্চে দায়ী।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
