নিউজ পোল ব্যুরো: নিম্নচাপের (Rain Low Pressure) প্রভাবে ফের দক্ষিণবঙ্গে (North Bengal) প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমাঞ্চল ও তার সংলগ্ন ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি আগামী দিনে একটি নিম্নচাপে (Rain Low Pressure) পরিণত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Report)। এর ফলেই রাজ্যের দক্ষিণ ও উত্তর উভয় বঙ্গেই শুরু হয়েছে বর্ষার দাপট।
আরও পড়ুন: Rain Forecast: চলতি সপ্তাহেই বাংলায় বর্ষা? নাকি বাড়বে অস্বস্তি?
বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা (Kolkata) ও আশেপাশের এলাকায় মেঘে ঢাকা আকাশ ও হালকা বৃষ্টি দেখা গেছে। রাত থেকে কোথাও কোথাও বজ্র-চমকের সঙ্গে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। আবহাওয়াবিদদের পূর্বাভাস (Weather Report) অনুযায়ী, আজ এবং আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় দমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এসব জেলায় আজ এবং আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এই জেলাগুলিতে আগামীকাল প্রবল বৃষ্টির পূর্বাভাস মিলেছে।
উত্তরবঙ্গেও এই নিম্নচাপের (Rain Low Pressure) প্রভাব স্পষ্টভাবে পড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার সহ সব জেলাতেই ১ জুলাই পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। এই নিম্নচাপের কারণে উপকূলবর্তী অঞ্চলে সাগর উত্তাল হয়ে উঠতে পারে। ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা সর্বোচ্চ ঘণ্টায় ৫৫ কিমি পর্যন্ত পৌঁছতে পারে। তাই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। এই কয়েকদিন যেন কেউ সমুদ্রে না যান।
তাপমাত্রার (Temperature) ক্ষেত্রে তেমন বড় পরিবর্তন নেই। দক্ষিণবঙ্গে আজকের দিনে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন প্রায় ২৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে, যা গরমের সঙ্গে অস্বস্তিকর আবহাওয়ার সৃষ্টি করবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
