নিউজ পোল ব্যুরো: রূপকথার গল্পে পড়া যায় গোপন রাজ্য, রহস্যময় দুর্গ কিংবা অজানা স্বপ্নপুরীর কাহিনি। কিন্তু বাস্তবেও আছে এমন এক জায়গা, যা কল্পনারও সীমা ছাড়িয়ে যায়। অস্ট্রেলিয়ার এক অদ্ভুত গ্রাম যেন মাটির নীচে গড়ে ওঠা এক সম্পূর্ণ জগৎ (Underground Village) যার নাম কুবের পেডি। বাইরে থেকে দেখলে মনে হয় জনমানবহীন শূন্য মরুভূমি, অথচ ভেতরে লুকিয়ে আছে রঙিন জীবনযাত্রার এক আশ্চর্য চিত্রপট।
কুবের পেডি অস্ট্রেলিয়ার (Australia) অ্যাডিলেড (Adilead) শহর থেকে প্রায় ৮৪৬ কিলোমিটার উত্তরে অবস্থিত। এই শহরে (Underground Village) বসবাস করেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ। চমকের বিষয় হলো, এখানে প্রায় প্রত্যেকেই থাকেন মাটির নীচে খনন করা বাড়িতে। ১৯১৫ সালে শহরটির যাত্রা শুরু হয়, মূলত ওপাল (Opal) নামের এক মূল্যবান রত্নের খনির হাত ধরে। পৃথিবীর প্রায় ৯৫ শতাংশ ওপাল পাওয়া যায় এখানেই। সেই কারণেই এক সময় বহু মানুষ কাজের খোঁজে এখানে আসেন এবং প্রখর তাপ থেকে বাঁচতে মাটির নীচে তৈরি করেন বসবাসযোগ্য গৃহ। ধীরে ধীরে এ গৃহই পরিণত হয় এক সুগঠিত শহরে।

কুবের পেডির (Underground Village) উপরের অংশে চোখে পড়বে ফাঁকা গুহাময় অঞ্চল। চারিদিক জুড়ে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা। কিন্তু সিঁড়ি বেয়ে নীচে নামলেই চোখের সামনে খুলে যায় আর এক জগৎ। এখানে আছে ঘরবাড়ি, বাজার, চার্চ, এমনকি দামি হোটেল, রেস্তোরাঁ এবং সুইমিং পুলও। আধুনিক শহরের সব রকম সুবিধাই মেলে এখানে। গুহার দেয়ালের ভিতরেই মানুষ সাজিয়েছেন তাদের স্বপ্নের বাড়ি। গরমের প্রচণ্ডতা বা শীতের কনকনে ঠান্ডা, মাটির নীচের এই শহরে আবহাওয়া সবসময়ই আরামদায়ক।

শত বছর আগে গড়ে ওঠা এই শহরের (Underground Village) জন্ম আসলে ছিল এক প্রকার প্রয়োজনের তাগিদ থেকে। মরুভূমির উষ্ণ তাপে অতিষ্ঠ মানুষ বিকল্প খুঁজে নেন। আর সেই বিকল্পই তৈরি করেছে বিশ্বের অন্যতম বিস্ময়। আজ কুবের পেডি শুধু এক শহর নয়, এক আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা আসেন এই অদ্ভুত অভিজ্ঞতার স্বাদ নিতে। রূপকথার মতো এই শহরে প্রবেশ করলে বোঝা যায়, মানুষের কল্পনা আর শ্রম একসাথে মিললে কীভাবে মাটির নীচেও গড়ে ওঠে এক পূর্ণাঙ্গ সভ্যতা। কুবের পেডি প্রমাণ করে, প্রয়োজনই আবিষ্কারের জননী। মরুভূমির বুকে তপ্ত সূর্যের হাত থেকে বাঁচতে গড়ে ওঠা এই ভূগর্ভস্থ গ্রাম আজ এক অমলিন বিস্ময়, যা পৃথিবীর মানচিত্রে রূপকথার মতোই অদ্ভুত এক অধ্যায় যোগ করেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
