নিউজ পোল ব্যুরো: আধুনিক জীবনের অনিয়মিত খাবারদাবার, মানসিক চাপ আর অস্বাস্থ্যকর অভ্যাসের জেরে গ্যাস-অম্বল (Bloating Problem) আজ ঘরে ঘরে সাধারণ সমস্যা। সকালে ঘুম ভাঙতেই পেট ভার, অস্বস্তিকর ঢেকুর কিংবা হজমের সমস্যা দিনভর শরীর ও মেজাজ দু’কেই করে তোলে ক্লান্ত। সাময়িক স্বস্তির জন্য অনেকে আশ্রয় নেন অ্যান্টাসিড (Anticid) বা নানা ওষুধের, কিন্তু দীর্ঘমেয়াদি সমাধান এনে দিতে পারে যোগাভ্যাস (Yoga)। প্রাচীন ভারতীয় এই পদ্ধতি রাসায়নিকের উপর নির্ভর না করে শরীরকে স্বাভাবিক নিয়মে সুস্থ রাখে। বিশেষজ্ঞরা বলছেন, সকালে মাত্র দশ-পনেরো মিনিট সময় বের করে কয়েকটি নির্দিষ্ট যোগাসন করলে সহজেই মিলতে পারে গ্যাসমুক্ত পেট এবং শক্তিশালী হজমশক্তি।
আরও পড়ুন:Underground Village: মাটির নীচে লুকোনো শহর! রূপকথার মতোই রহস্যময় কুবের পেডি
সবচেয়ে কার্যকর আসনগুলির মধ্যে অন্যতম হলো পবনমুক্তাসন (Pabanmuktasan)। নামেই লুকিয়ে আছে এর উপকারিতা। এই আসন মূলত শরীর থেকে জমে থাকা গ্যাস (Bloating Problem) নির্গমনে সাহায্য করে। চিত হয়ে শুয়ে পা হাঁটু থেকে ভাঁজ করে বুকের কাছে আনতে হয় এবং দুই হাত দিয়ে হাঁটু জড়িয়ে ধরতে হয়। মাথা সামান্য তুলে হাঁটুতে স্পর্শ করালে পেটের উপর চাপ পড়ে, যা অন্ত্রকে উদ্দীপিত করে। প্রতিদিন কয়েকবার করলে কোষ্ঠকাঠিন্য (Constipation), বদহজম এবং গ্যাসের (Bloating Problem) সমস্যা থেকে সহজেই মুক্তি মেলে।

পরবর্তী আসন বালাসন (Balasan), যা শিশু ভঙ্গি নামেও পরিচিত। বজ্রাসনে বসে সামনের দিকে ঝুঁকে কপাল মাটিতে ঠেকিয়ে পেটকে উরুর উপর রাখলে শরীর শান্তির অনুভূতিতে ভরে ওঠে। এই আসন পেটে হালকা চাপ সৃষ্টি করে হজম প্রক্রিয়া উন্নত করে, পাশাপাশি মানসিক চাপ কমায়। অনেক সময় মানসিক অস্থিরতাই গ্যাস-অম্বলের (Bloating Problem) অন্যতম কারণ হয়ে দাঁড়ায়, বালাসন সেই সমস্যারও সমাধান করে।

তৃতীয় আসন অর্ধ মৎস্যেন্দ্রাসন, যেখানে মেরুদণ্ডকে মোচড় দিয়ে পেটের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গকে সক্রিয় করা হয়। বসে এক পা অন্য পায়ের উপর তুলে শরীর ঘোরালে লিভার, কিডনি (Kidney) ও অ্যাড্রিনাল গ্রন্থি উদ্দীপিত হয়। এর ফলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায় এবং পাচনতন্ত্র কার্যকরী হয়ে ওঠে। নিয়মিত এই আসন অভ্যাস করলে হজমশক্তি বাড়ে এবং গ্যাসের (Bloating Problem) সমস্যা ধীরে ধীরে কমে আসে।

চিকিৎসকরা মনে করেন, এই তিনটি সহজ আসন প্রতিদিন অভ্যাস করলে ওষুধ ছাড়াই গ্যাস-অম্বলের সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দশ-পনেরো মিনিট এই আসনগুলি করলে শরীর শুধু হালকা আর স্বস্তিদায়কই হবে না, সারাদিন থাকবে ফুরফুরে মেজাজ। প্রকৃতির নিয়মে সুস্থ থাকার এই উপায় শরীরকে করে তোলে আরও শক্তিশালী ও প্রাণবন্ত।অতএব, প্রতিদিনের রুটিনে মাত্র কয়েক মিনিট যোগব্যায়াম (Yoga) যোগ করুন। দেখবেন, গ্যাস-অম্বলের কষ্ট আপনাকে আর গ্রাস করতে পারবে না, বরং শরীর ও মন দু’টোই থাকবে সতেজ ও সুস্থ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
