নিউজ পোল ব্যুরো: কর্মব্যস্ত জীবনে সময় বাঁচাতে এখন অনেকেই ঘরে রান্না কম করেন। অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের দৌলতে এক ক্লিকেই পছন্দের খাবার পৌঁছে যাচ্ছে বাড়ির দরজায়। সেই খাবার অনেক সময়ই অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়ানো অবস্থায় আসে (Aluminium Foil Health Risk)। শুধু বাইরের খাবার নয়, আজকাল বহু গৃহস্থের রান্নাঘরেও অ্যালুমিনিয়াম ফয়েল নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে (Aluminium Foil Health Risk)। খাবার ঢেকে রাখা, দীর্ঘক্ষণ সংরক্ষণ করা কিংবা বেক ও গ্রিল করার সময় এই ফয়েলের ব্যবহার চোখে পড়ার মতো। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাসের আড়ালেই লুকিয়ে রয়েছে নীরব বিপদ (Aluminium Foil Health Risk)।
চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী, অ্যালুমিনিয়াম ফয়েলের সঙ্গে খাবারের সরাসরি সংস্পর্শ হলে ধীরে ধীরে অ্যালুমিনিয়াম খাবারের মধ্যে মিশে যেতে পারে (Aluminium Foil Health Risk)। বিশেষ করে তেল-মশলাযুক্ত, নোনতা বা অ্যাসিডিক খাবারের ক্ষেত্রে এই ঝুঁকি অনেক বেশি। লেবু, ভিনিগার, টমেটো বা অতিরিক্ত মশলা দেওয়া খাবার ফয়েলে রাখলে অ্যালুমিনিয়াম দ্রুত খাবারের মধ্যে প্রবেশ করে (Aluminium Foil Health Risk)। এই ধরনের খাবার যদি আবার মাইক্রোওয়েভে গরম বা বেক করা হয়, তাহলে ক্ষতির আশঙ্কা আরও বেড়ে যায়। বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, দীর্ঘদিন অ্যালুমিনিয়াম ফয়েলে রাখা খাবার খেলে হজমের সমস্যা, পেট ব্যথা বা অ্যাসিডিটির মতো উপসর্গ দেখা দিতে পারে (Aluminium Foil Health Risk)। শুধু তাই নয়, বয়সের তুলনায় আগেই হাড় দুর্বল হয়ে যাওয়া, কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া এমনকি স্নায়বিক সমস্যার ঝুঁকিও বাড়তে পারে। যদিও এই সমস্যাগুলি একদিনে দেখা দেয় না, কিন্তু নিয়মিত অভ্যাসের ফলে ধীরে ধীরে শরীরে তার প্রভাব পড়ে (Aluminium Foil Health Risk)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
বিশেষজ্ঞরা তাই রান্না বা খাবার সংরক্ষণের ক্ষেত্রে বিকল্প ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। কাচ, সেরামিক বা স্টিলের পাত্র খাবার রাখার জন্য অনেক বেশি নিরাপদ। বেক বা গ্রিল করার সময় অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করতেই হলে খাবার ও ফয়েলের মাঝে বাটার পেপার বা বেকিং পেপার রাখা উচিত, যাতে সরাসরি সংস্পর্শ এড়ানো যায় (Aluminium Foil Health Risk)। একই ফয়েল বারবার ব্যবহার করাও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। চিকিৎসকদের মতে, সোশাল মিডিয়ায় ট্রেন্ড দেখে অ্যালুমিনিয়াম ফয়েলের অতিরিক্ত ব্যবহার না করাই ভালো (Aluminium Foil Health Risk)। সচেতন থাকলেই ভবিষ্যতের বড় বিপদ এড়ানো সম্ভব। রান্নাঘরের ছোট অভ্যাসই যে শরীরের উপর বড় প্রভাব ফেলতে পারে, তা ভুললে চলবে না।
