Bangladesh: বাংলাদেশে বন্ধ আইপিএল সম্প্রচার, কারণ শুধু মুস্তাফিজের বাদ পড়া নয়, রয়েছে চরম ভারত বিরোধিতাও

আইপিএল ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: মহম্মদ ইউনুসের আমলে ভারত-বাংলাদেশ সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। যার প্রভাব থেকে বাদ পড়েনি দুই দেশের বাইশ গজের সম্পর্কও (India vs Bangladesh Cricket Controversy)। এই আবহের মধ্যেই বাংলাদেশের (Bangladesh) পেসার মুস্তাফিজুর রহমানের (Mustafijur Rahaman) আইপিএলে (IPL) খেলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে বিসিসিআই ((BCCI)। ফিজকে এবার নিলামে নয় কোটি টাকার বেশি দর দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্সে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের ফলে কাটার মাস্টার ফিজককে এবার খেলতে দেখা যাবে না নাইটদের জার্সিতে।

আরও পড়ুন: Mustafizur Rahman : মুস্তাফিজুরের জন্য ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ

বিসিসিসিআই-এর (BCCI) সিদ্ধান্তের পরই উত্তাল হয়েছে বাংলাদেশি ক্রীকেটপ্রেমী জনতা। তাঁদের ভারত বিরোধী প্রচার আরও বেড়ে গিয়েছে। এর মধ্যেই বাংলাদেশের (Bangladesh) অন্তবর্তীকালীন সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে সে দেশের ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, তারা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না।

এরই মধ্যে এবার বাংলাদেশ সরকার (Bangladesh Government) আইপিএল ২০২৬ সম্প্রচার (IPL 2026 Broadcasting) নিষিদ্ধ করল। এর আগে রবিবার বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছিল, লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দল ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে যাবে না। এর জন্য খেলোয়াড়দের নিরাপত্তার কথাও উল্লেখ করেছে বিসিবি।

বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘুদের উপর চলমান হামলার কারণে মুস্তাফিজের নাইট শিবিরে অন্তর্ভুক্তির ফলে ভারতে বিক্ষোভ শুরু হয়। বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, মুস্তাফিজুরের বাদ পড়ার সিদ্ধান্তটি বিসিসিআইয়ের নির্দেশে করা হয়েছিল। তারা দাবি করেছেন, এই সিদ্ধান্তের জন্য কোনও “যৌক্তিক” কারণ দেওয়া হয়নি।

ভারত থেকে ম্যাচ স্থানান্তরের দাবি

এর আগে, মুস্তাফিজুর রহমানের নিষেধাজ্ঞার পর, বিসিবি আইসিসির কাছে এই বিষয়টিতে মনোযোগ দেওয়ার এবং বাংলাদেশের ম্যাচগুলি ভারতের বাইরে স্থানান্তর করার দাবি জানিয়েছিল। পাকিস্তানের সঙ্গে চুক্তির মতো, বাংলাদেশও চায় যে তাদের সমস্ত ম্যাচ টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কায় স্থানান্তরিত হোক।

তবে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে পদ্মা পাড়ের দেশেও। পড়শি দেশটিতেও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, এই সিদ্ধান্ত কি শুধুমাত্র মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়ার কারণে, না কি এর পিছনে রয়েছে দেশটির তীব্র ভারত বিরোধিতা?

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole