Messi’s Last day in India: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হল না মেসির

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ভারত সফরের শেষ দিনে সোমবার দিল্লিতে(Delhi) পৌঁছেছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi)। হায়দরাবাদ ও মুম্বইতে ভক্তদের মাতানোর পর এবার রাজধানীতে তার সফর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতা সফরে নিরাপত্তার ঘাটতির কারণে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার পুনরাবৃত্তি এড়াতে রয়েছে বিশেষ সতর্কতা।

আরও পড়ুন;H-1B Visa: সোশাল মিডিয়াই কাল? H-1B ভিসা পেতে বাড়তি স্ক্রিনিংয়ে ধাক্কা ভারতীয় পেশাদারদের

দিল্লিতে মেসি ও তার সফরসঙ্গীরা থাকবেন চাণক্যপুরীর দ্য লীলা প্যালেস হোটেলে। তাদের জন্য হোটেলের একটি পুরো তলা আলাদাভাবে সংরক্ষণ করা হয়েছে। প্রেসিডেনশিয়াল স্যুটে থাকার ব্যবস্থা করা হয়েছে, যার প্রতি রাতের ভাড়া ৩.৫ থেকে ৭ লাখ টাকা। হোটেল কর্তৃপক্ষকে মেসির অবস্থানসংক্রান্ত কোনো তথ্য প্রকাশ না করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে মাত্র আধা ঘণ্টার দূরত্বে অবস্থিত এই হোটেলকে সফরকালে কার্যত ‘অভেদ্য দুর্গে’ পরিণত করা হচ্ছে বলে জানানো হয়েছে।

মেসির সঙ্গে একটি বিশেষ ‘ক্লোজড-ডোর মিট অ্যান্ড গ্রিট’-এর (Close Door Meet and Greet) আয়োজন করা হয়েছে, যেখানে অংশ নেওয়ার সুযোগ পাবেন সীমিতসংখ্যক ভিআইপি ও করপোরেট অতিথি। এই একান্ত সাক্ষাতের মূল্য ধরা হয়েছে ১ কোটি টাকা।দিল্লিতে অবস্থানকালে মেসির সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে ভারতের প্রধান বিচারপতি ও কয়েকজন সংসদ সদস্যের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা থাকলেও, প্রধানমন্ত্রী সোমবার সকালে জর্ডান, ইথিওপিয়া ও ওমান সফরে দেশের বাইরে চলে যাওয়ায় সেই পরিকল্পনা বাতিল করতে হয়েছে।

এরপর মেসি যাবেন অরুণ জেটলি স্টেডিয়ামে, যেখানে একটি ফুটবল ক্লিনিকের আয়োজন করা হয়েছে। সেখানে তিনি মিনার্ভা অ্যাকাডেমির সেই দলগুলোকে সংবর্ধনা দেবেন, যারা তিনটি যুব পর্যায়ের শিরোপা জিতেছে। অনুষ্ঠানের অংশ হিসেবে একটি নয়-জনের ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হবে। দিনের শেষভাগে মেসির যাওয়ার কথা পুরানা কিল্লায়। সেখানে রোহিত শর্মা, প্যারালিম্পিক জ্যাভেলিনে স্বর্ণজয়ী সুমিত অন্তিল, বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার নিখাত জারিন এবং অলিম্পিক হাই জাম্প পদকজয়ী নিশাদ কুমারের মতো ক্রীড়াবিদদের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মেসির ভারত সফর (Messi’s India Tour) শেষ হওয়ার কথা। রাত আনুমানিক ৮টার দিকে তিনি দিল্লি ছাড়বেন বলে জানা গেছে।