Pakistan Kabaddi player Ubaidullah Rajput: ভারতের জার্সি পড়ে খেলার শাস্তি পেলেন পাক কবাডি খেলোয়াড় উবাইদুল্লা রাজপুত

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ভারতের জার্সি পড়ে খেলায় কড়া শাস্তি পেলেন পাকিস্তানের কবাডি খেলোয়াড় উবাইদুল্লা রাজপুত। পাকিস্তান কাবাডি ফেডারেশন (PKF) অনির্দিষ্টকালের জন্য তাকে নির্বাসিত করেছে। তিনি ফেডারেশনের বাধ্যতামূলক ছাড়পত্র (No-Objection Certificate – NOC) ছাড়াই বিদেশে গিয়েছিলেন। আর সেখানেই বিপত্তি ঘটে।

আরও পড়ুন:Gautam Gambhir : গম্ভীরের ওপরই আস্থা রাখছে বিসিসিআই

বাহরিনে ‘জিসিসি কাপ’ নামে একটি বেসরকারি টুর্নামেন্টে উবাইদুল্লাহ রাজপুত একটি ভারতীয় দলের হয়ে খেলেন এবং ম্যাচ শেষে ভারতীয় জার্সি পরে পতাকা ওড়ান। এই ঘটনার পর ক্ষুব্ধ পাকিস্তান কাবাডি ফেডারেশন। তাই তার শাস্তি ঘোষণা করেছে তারা। রাজপুত দাবি করেছেন যে এটি একটি ভুল বোঝাবুঝি ছিল, তিনি জানতেন নাপম যে দলটি ‘ভারত’। এর জন্য তিনি দুঃখিত। ‘উবাইদুল্লার কথায়, এরকম বেসরকারি টুর্নামেন্টে অতীতেও ভারত এবং পাকিস্তানিরা অংশ নিয়েছেন, কিন্তু দেশের নাম ব্যবহার হয়নি সেখানে। সেই ধারণা থেকেই বাহরাইনের টুর্নামেন্টে খেলেছিলেন। তবে এত সব সাফাই দিয়েও শাস্তি এড়াতে পারেননি ওই পাক খেলোয়াড়।

জানা গিয়েছে, এই টুর্নামেন্ট কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতা নয়। কিন্তু ভারত, পাকিস্তান, ইরান, কানাডা-এরকম দেশের নামে দল গঠন করে খেলতে নেমেছিলেন কবাডি খেলোয়াড়রা। যদিও আয়োজকদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, যে দলের হয়ে খেলতে নামবেন, খেলোয়াড়দের সেই দেশেরই নাগরিক হতে হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

আয়োজকদের এই নির্দেশিকা থাকা সত্ত্বেও নিজের পরিচয় গোপন করে ভারতীয় দলে অংশ নিয়েছিলেন উবাইদুল্লা। গোটা বিষয়টি নিয়ে ক্ষোভে ফুঁসছে পাকিস্তানের কবাডি ফেডারেশন। এই পাকিস্তান কাবাডি ফেডারেশনের সভাপতি রানা সারওয়ার বলেছেন যে, ‘এই ইস্যুতে জরুরি বৈঠক ডাকা হয়েছে। শাস্তি দেওয়া হবে অভিযুক্ত উবাইদুল্লাকে। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, পাক কবাডি ফেডারেশনের তরফ থেকে নো অবজেকশন সার্টিফিকেট না নিয়েই ওই টুর্নামেন্টে খেলতে গিয়েছিলেন উবাইদুল্লা। এনওসি (NOC) ছাড়া খেলার জন্য অন্যান্য খেলোয়াড়দেরও এর আগে শাস্তি দেওয়া হয়েছে। রাজপুতও এনওসি (NOC) নিয়ম ভঙ্গের জন্য দোষী। তাই তাকেও শাস্তি পেতে হবে।’