Gautam Gambhir : গম্ভীরের ওপরই আস্থা রাখছে বিসিসিআই

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ছাটাই নয়, ভারতীয় দলের কোচ হিসেবে গৌতম গম্ভীরই (Goutam Gambhir) থাকছেন। সমস্ত জল্পনাকে গুজব বলে উড়িয়ে দিল বিসিসিআই। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টেস্টে খারাপ ফলের কারণে তার টেস্ট কোচের পদ নিয়ে জল্পনা ছিল, বোর্ড স্পষ্ট করেছে যে তার বিরুদ্ধে কোনো আলোচনা হয়নি এবং তিনি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দলের কোচ হিসেবেই থাকবেন। বিসিসিআই (BCCI) বলেছে যে গম্ভীরের প্রতি তাদের সম্পূর্ণ আস্থা আছে এবং ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman) সঙ্গে কোনো আলোচনা হয়নি। এর থেকেই স্পষ্ট আগে যে আলোচনা উঠেছিল তা পুরোটাই গুজব।

আরও পড়ুন:Neeraj Chopra-Himani Mor Reception : নীরজ চোপড়ার রিসেপশনে হাজির প্রধানমন্ত্রী

গম্ভীরের চুক্তি ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত রয়েছে। সুতরাং, তিনি এই সময়কাল পর্যন্ত কোচ হিসেবেই থাকবেন বলে আশা করা হচ্ছে। ওয়ানডে, টি-টোয়েন্টি গম্ভীরের অধীনে ভারতের ভালো পারফরম্যান্সও বোর্ডকে আস্থা যোগাচ্ছে, যদিও লাল বলের রেকর্ডে উন্নতি প্রয়োজন। সাদা বলের ক্রিকেটে একটি আইসিসি (ICC) ট্রফি একটি এশিয়া কাপ ট্রফি (Asia Cup Trophy) জিতলেও টেস্ট ক্রিকেটে কোচ হিসাবে ‘চূড়ান্ত ব্যর্থ’ গৌতম গম্ভীর। তাঁর আমলে এ পর্যন্ত ১৮টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। এর মধ্যে সাতটিতেই হারের মুখ দেখতে হয়েছে। ঘরের মাঠে ৯টি টেস্ট খেলে ৫টিতেই কুপোকাত হয়েছেন যশস্বী জয়সওয়ালরা। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) সাইকেলে এখনও পর্যন্ত ৯টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। এর মধ্যে ৪ টেস্টে জয় পেলেও চারটিতে হেরে গিয়েছেন শুভমান গিলরা। একটি ম্যাচ ড্র করেছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার দৌড়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের ভাবাচ্ছে কোচ গৌতম গম্ভীরের লজ্জার রেকর্ড।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

প্রসঙ্গত, শনিবার সংবাদসংস্থা পিটিআই দাবি করে, সবদিক বিবেচনা করে গম্ভীরকে টেস্ট দলের হেডকোচ পদ থেকে সরানোর কথা ভেবেছিল বিসিসিআই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পর গম্ভীরের বদলে এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণকে টেস্টের কোচ করার কথা ভাবা হয়েছিল। এমনকী বেসরকারিভাবে লক্ষ্মণের সঙ্গে কথা বলা হয়। যদিও তাতে রাজি হননি ভিভিএস। তিনি এই মুহূর্তে ভারতীয় দলের গুরুদায়িত্ব নিতে নারাজ। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান পদেই সন্তুষ্ট।