Kakdwip: বাংলাদেশি নৌবাহিনীর গুলিতে গভীর সংকটে ভারতীয় মৎস্যজীবীরা, নিখোঁজ ৫ জন

রাজ্য

নিউজ পোল ব্যুরো: আন্তর্জাতিক সমুদ্রসীমার কাছে মাছ ধরতে গিয়ে গুরুতর বিপদের মুখে পড়লেন কাকদ্বীপের (Kakdwip) ভারতীয় মৎস্যজীবীরা। অভিযোগ, ভারতীয় জলসীমায় ঢুকে একটি বাংলাদেশ (Bangladesh) নৌবাহিনীর জাহাজ ভারতীয় ট্রলারে ধাক্কা মারে। এর জেরে কাকদ্বীপের (Kakdwip) এফবি পারমিতা ১১ নামের ট্রলারটি উত্তাল গভীর সমুদ্রে ডুবে যায়।

আরও পড়ুন: Kolkata High Court: যুবভারতীর ঘটনায় দুর্নীতির অভিযোগ, সিবিআই-ইডি তদন্তের দাবি নিয়ে মামলা হাইকোর্টে

ডুবে যাওয়ার সময় ট্রলারটিতে মোট ১৬ জন মৎস্যজীবী ছিলেন। দুর্ঘটনার (Kakdwip) পর সবাই সমুদ্রে ছিটকে পড়ে ভেসে থাকতে থাকেন। সৌভাগ্যক্রমে, ওই ট্রলারের মালিকের আরেকটি ট্রলার কাছেই অবস্থান করছিল। সেই ট্রলার দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ১১ জন মৎস্যজীবীকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। তবে এখনও পর্যন্ত পাঁচজন মৎস্যজীবীর কোনো খোঁজ মেলেনি। নিখোঁজ ধীবরদের সন্ধানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী গভীর সমুদ্রে জোরদার তল্লাশি চালাচ্ছে। শেষ খবর অনুযায়ী, এখনো পর্যন্ত নিখোঁজদের কারও সন্ধান পাওয়া যায়নি।

বিস্তারিত আসছে….