Jayati Cakraborty| ‘বেহালা দুলে উঠল, ভয়ংকর অভিজ্ঞতা!’ বললেন জয়তী চক্রবর্তী

breakingnews কলকাতা বিনোদন শহর সংস্কৃতি

শুভদীপ বন্দ্যোপাধ্যায়: অন্য প্রেক্ষিতে ফোনে কথা হচ্ছিল সঙ্গীতশিল্পী জয়তী চক্রবর্তীর (Jayati Chakraborty) সঙ্গে। হঠাৎ কেঁপে উঠল কলকাতা (Kolkata) শহর। তখনও ফোন চলছে। বলে উঠলাম ‘জয়তীদি ভূমিকম্প হচ্ছে। সব দুলছে একটু ফোনটা ধরো!’ ওপাশ থেকে জয়তী বললেন ‘সে কি কান্ড!’

Jayati Chakraborty Jayati Chakraborty has a God gifted unique voice. Her  renditions has won her accolades and mesmerised audiences transcending  geographical boundaries. She has more than ten solo albums and numerous  assorted

দুলে উঠল নিউজপোল বাংলার অফিস। দুলে উঠল নিউটাউনের সাজানো শহর। বিশাল বহুতলের কর্মীরা তখন অফিস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছে বাইরে। সবাই ভীত। এরমাঝে ফের ভূমিকম্প! দু দু বার ভূমিকম্প কলকাতা শহর জুড়ে। এত জোরে ভূমিকম্প কখনও হয়নি সাম্প্রতিক কালে। সবার যেন নিমেষে মাথা ঘুরে যাওয়ার অবস্থা। নিউটাউন, সল্টলেক থেকে টালিগঞ্জ, বেহালা সারা কলকাতা একযোগে দুলে উঠল আজ ভরদুপুরে। ভূমিকম্পের (Earthquake) মাত্রা ছিল ৫.০২ রিখটার স্কেল।

Singer Jayati Chakraborty allegedly assaulted at North America Bengali  Conference 2023 | Sangbad Pratidin | Sangbad Pratidin

আবার ফোন কল জয়তী চক্রবর্তীর সঙ্গে। তখন তিনি রীতিমত আতঙ্কিত। গায়িকা বললেন ‘সত্যি কী ভয়ংকর ভূমিকম্প হল। চারদিক দুলিয়ে দিল। এখনও বিশ্বাস করতে পারছি না। কী শিহরণ জাগানো অভিজ্ঞতা। ভীষণ জোরে দুলে উঠল সবকিছু। বেহালাতে এতটা ভয়াবহ অনুভূতি আগে হয়নি।’

জয়তী চক্রবর্তী এই সময়ের প্রথম সারির গায়িকাদের মধ্যে অন্যতমা। তিনি নিজে একক সঙ্গীত পরিবেশনে যেমন অদ্বিতীয়া, তেমনই তাঁর ‘গানসই’ গানের স্কুলেও রয়েছে তাঁর সৃজনশীল ছাত্রছাত্রী। বর্তমানে সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে জয়তীর দশখানি কীর্তন ভীষণ ভাবেই ভাইরাল ও জনপ্রিয়তা পেয়েছে শ্রোতাদের মধ্যে। জয়তী চক্রবর্তী স্নিগ্ধ গানে স্নিগ্ধ ব্যক্তিত্বে ভরিয়ে তুলেছেন শ্রোতা দর্শকদের।