Srabanti Chatterjee| ভারী চেহারা নিয়ে শ্রাবন্তীকে কুমন্তব্য নেট নাগরিকের, পুলিশের দারস্থ হলেন নায়িকা

Life style পেজ 3 বিনোদন রূপচর্চা লাইফস্টাইল শহর

নিউজপোল বাংলা ব্যুরো: একসময় নায়িকাদের (Actress) নাগাল পাওয়া সহজ ছিল না। কিন্তু এখন সমাজ মাধ্যমের দৌলতে খুব সহজেই নায়িকাদের প্রোফাইলে যা খুশি লিখতে পারেন নেট নাগরিকরা। সবার রুচি, শিক্ষা এক রকমের নয়।
অনেক ট্রোলার আক্রমণ করেই থাকেন অভিনেত্রীদের। তেমনই ঘটনার শিকার হলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)।

Srabanti Chatterjee Measurements Height Weight Bra Size Age | Celebrities  Details

শ্রাবন্তী নতুন লুকে এত ভারী চেহারার কেন? আসলে ‘ঠাকুমার ঝুলি’ (Thakumar Jhuli) নামের ওয়েব সিরিজ়ের (webseties) শুটিং সদ্য শেষ করেছেন অভিনেত্রী। সেখানে ঠাকুমা হিসাবে দেখা যাবে অভিনেত্রীকে। নায়িকার দাবি, চরিত্রের প্রয়োজনে প্রায় ১০ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। আর এখনকার এই চেহারা নিয়েই শ্রাবন্তী একটি শোয়ের শুটিংয়ে নাচছিলেন। সেই নাচের ভিডিও ভাইরাল হতেই শুরু হয় কুমন্তব্য (Troll)।

Srabanti Chatterjee: সোশ্যাল মিডিয়ায় অশ্লীল বডি শেমিং, বড় সিদ্ধান্ত  নিলেন শ্রাবন্তী - Bengali News | Actress Srabanti Chatterjee files  complaint in Kolkata police cyber crime branch for body ...

শ্রাবন্তী জানালেন ‘ চরিত্রের তাগিদে আমাকে ওজন (weight) বাড়াতে হয়েছে। কিন্তু সেই চেহারা নিয়ে অহেতুক এমন ট্রোলের শিকার হতে হচ্ছে তাঁকে। রীতিমত আক্রমণ করা হচ্ছে তাঁকে। শিল্পীরাই সবসময় ‘সফট টার্গেট’ হন। কেন এভাবে নেতিবাচক মন্তব্য আমাকে করা হবে? কিছু মানুষ নিজেদের অবসাদ মেটাতে ফেসবুকে সেলিব্রিটিদের পোস্টে ছবিতে কুমন্তব্য করে দেন। বাধ্য হয়ে কলকাতা পুলিশের দারস্থ হয়েছি আমি।
ঠাকুরমার গড়ন তো ছিপছিপে নায়িকা-সুলভ হতে পারে না। মানুষ কিছু না জেনেই মন্তব্য করতে ভালবাসেন। চরিত্রের জন্য চেহারা ভারী করেছি আমি। বাধ্য হয়েছি তাই স্টেপ নিতে।’

তবে কদিন পর থেকে শরীর চর্চায় (exercise) মন দেবেন শ্রাবন্তী। এমন আক্রমণের শিকার হয়ে ভেঙে পড়েছেন অভিনেত্রী।