Personal Savings : ৪৫ বছরে চাকরি থেকে অবসর কিন্তু জমিয়েছেন ৪.৭ কোটি, সন্তানরা জানেই না তাঁদের বাবার সম্পত্তির পরিমাণ

Life style দেশ

নিউজ পোল ব্যুরো: এক ব্যক্তি যিনি ৪৫ বছর বয়সে কাজ থেকে অবসর নিয়েছেন। এই পর্যন্ত সব ঠিকই রয়েছে কারণ কম বয়সে অবসর নেওয়া নতুন কিছু ঘটনা নয়। কিন্তু মাত্র ৪৫ বছর বয়সে সাধারণ চাকরি করে ৪.৭ কোটি টাকা জমানোর (Personal Savings) খবরই হতবাক করেছে সকলকে। তাও আবার শেয়ার মার্কেট, ব্যবসা বা কোনও বাঁকা পথে নয়। বাবা চাকরি ছেড়েছেন, থাকেন দুই কামড়ার ঘরে কিন্তু তিনি যে কত টাকা আয় করে রেখেছেন তা জানেন না তাঁর সন্তানরাও।

সম্প্রতি Reddit-এ ভাইরাল হওয়া এক পোস্টে এমন একজন ব্যক্তির গল্প সামনে এসেছে যা হতবাক করেছে সকলকে। মিতব্যায়ী হয়ে কিভাবে সঞ্চয় করা যায় তাও আবার কোটি টাকা সেটাই দেখিয়ে দিয়েছেন এই ব্যক্তি। এই খবরই মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। ওই ব্যক্তি চুপচাপ ৪.৭ কোটি টাকা সঞ্চয় করেছেন এবং ৪৫ বছর বয়সে অবসর নিয়েছেন তাও আবার কোনও উচ্চ বেতনের চাকরি বা কোনও পাশের কোনও সাহায্য ছাড়াই। মিতব্যায়ী ব্যক্তির জীবনের গল্প তুলে ধরে পোস্টটি শেয়ার করেছেন @u/CAGRGuy নামে এক ব্যবহারকারী। লিখেছেন, এটি তাঁর কাকুর জীবনের গল্প। ওই ব্যক্তি খুব সাধারণ জীবনযাপন করতেন। তিনি ৩০ বছর ধরে একটি ২ বেডরুমের ফ্ল্যাটে থাকতেন, স্কুটার চালাতেন এবং খুব কম ছুটি কাটাতে যেতেন। তিনি কখনও ব্যবসা শুরু করেননি, শেয়ার মার্কেটেও টাকা দেননি অল্প সময়ে বেশি লাভের জন্য। তার একমাত্র আয় ছিল একটি স্থায়ী, নিয়মিত মাসমাইনের চাকরি তার পোস্টে, তিনি উল্লেখ করেছিলেন যে তার সঞ্চয় এবং বিনিয়োগের অভ্যাস ছিল।

আরও পড়ুনঃ Fraud Case : প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রীর আপ্ত সহায়ক পরিচয়ে পুলিশে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকার প্রতারণা, গ্রেফতার এক

@u/CAGRGuy নামের সোশ্যাল ব্যবহারকারী জানিয়েছেন তাঁর কাকু ১৯৯৮ সালে একটি মিউচুয়াল ফান্ডে ১০,০০০ টাকা বিনিয়োগ (Personal Savings) শুরু করেছিলেন। পরে, তিনি ৫০০ টাকার SIP (সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান) শুরু করেন। প্রতিবার তাঁর বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে তিনি টাকা অঙ্ক বাড়িয়ে দেন। প্রথমে ১,০০০, তারপর ২,০০০ এবং পরে ৫,০০০ টাকা করে জমা দেন। যে ব্যক্তি তাঁর কাকুর জীবনের সঞ্চয়ের গল্প বলেছেন তিনি লিখেছেন, “যখন তিনি ৪৫ বছর বয়সে অবসর গ্রহণ করেন, তখন আমি তাকে জিজ্ঞাসা করি কিভাবে তিনি এই টাকা উপার্জন করেছেন। তিনি আমাকে তার পাসবুক এবং CAMS থেকে ছাপানো একটি শিট দিয়েছিলেন। মোট কর্পাস: ৪.৭ কোটি..” পোস্টটি এখন রেডিটে ভাইরাল হয়েছে। অনেক ব্যবহারকারী দুই দশকেরও বেশি সময় ধরে ধারাবাহিক থাকার জন্য ব্যক্তির দক্ষতার প্রশংসা করেছেন। তবে অনেকেই বলছেন “সঞ্চয় ভাল, কিন্তু জীবনের আনন্দের মূল্যে নয়।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT