Fraud Case : প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রীর আপ্ত সহায়ক পরিচয়ে পুলিশে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকার প্রতারণা, গ্রেফতার এক

অপরাধ কলকাতা

নিউজ পোল ব্যুরো: পুলিশে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণা (Fraud Case)। গ্রেফতার ধীরজ সরকার ওরফে বুম্বা নামে এক ব্যক্তি। বাগুইআটির থানার জর্দা বাগান এলাকার বাড়ি থেকে গ্রেফতার করে বাগুইআটি থানা ও বিধাননগরের গোয়েন্দা পুলিশ। টাকা দিয়ে চাকরি পাওয়া থেকে বিরত থাকার কথা বলা হলেও অনেকেই চাকরির লোভে এই ফাঁদে পা দিয়ে থাকেন। তাতেই বাড়বাড়ন্ত হচ্ছে এই সব অপরাধীদের।

চলতি মাসের ৮ তারিখ হুগলির বাসিন্দা ইন্দ্রজিৎ সাহা নামে এক ব্যক্তি বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন যে, পুলিশে চাকরি দেওয়ার নাম করে ধীরাজ সরকার নামে এক ব্যক্তি ধাপে ধাপে কয়েক লক্ষ টাকা নিয়েছে। কিন্তু টাকা নিলেও চাকরি তো করেই দেয়নি উল্টে টাকাও ফেরত দেয়নি। প্রতারিত হয়েছে বুঝতে পেরে বিধাননগর বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন ইন্দ্রজিৎ সাহা। সূত্রের খবর, চাকরি দেওয়ার নাম করে ওই ব্যক্তির থেকে প্রায় দেড় কোটি টাকা প্রতারণা করার অভিযোগ ধীরাজ সরকার ওরফে বুম্বার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাকে তার বাগুইআটির জর্দা বাগান এলাকার বাড়ি থেকে গ্রেফতার করে বাগুইআটি থানা ও বিধাননগর গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন: Digital Arrest : CBI-পুলিশের নাম করে প্রতারণা, ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়ে অবসরপ্রাপ্ত রেল কর্মী খোয়ালেন দেড় কোটি

পুলিশ সূত্রে খবর, ধৃত ধীরাজ সরকার নিজেকে প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজপাল সিংয়ের আপ্ত সহায়ক পরিচয় দিয়ে বহু মানুষকে পুলিশে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণা (Fraud Case) করে বলে অভিযোগ। ধৃতকে আজ আদালতে তোলা হবে। তাকে হেফাজতে নিয়ে জানার চেষ্টা করা হবে পুলিশে চাকরি দেওয়ার নাম করে আর কতজনের থেকে সে টাকা নিয়েছে। পুলিশ বিষয়টি নিতে তদন্ত শুরু হয়েছে। আর কারা কারা এইভাবে প্রতারিত হয়েছেন সেটাও খুজে বের করার চেষ্টা চলছে বলেই জানা গিয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT