TMC: মুর্শিদাবাদ থেকে বীরভূম, নিয়োগ মামলায় জীবনকৃষ্ণ ও মায়া সাহার বাড়িতে ইডির হানা

অপরাধ জেলা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় ফের নড়েচড়ে বসল ইডি (ED)। সোমবার সকালে ইডির(ED) একটি দল মুর্শিদাবাদের(Murshidabad) বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার(Jeevankrishna Saha) বাড়িতে তল্লাশি চালায়। পাশাপাশি, বীরভূমের(Birbhum) সাঁইথিয়ার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও পৌঁছয় ইডির(ED)আরেকটি দল।

উল্লেখযোগ্যভাবে, মায়া সাহা জীবনকৃষ্ণ সাহার পিসি, ফলে একই পরিবারের দুই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের বাড়ি ঘিরে তল্লাশি ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে।সূত্রের খবর, সোমবার ভোরেই জীবনকৃষ্ণ সাহার(Jeevankrishna Saha) বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। ইডির(ED) অফিসাররা কয়েক ঘণ্টা ধরে সেখানে তল্লাশি চালান। অতীতে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছিলেন জীবনকৃষ্ণ। ২০২৩ সালের ১৭ এপ্রিল তাঁকে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ ছিল, তিনি এই মামলার অন্যতম মূল অভিযুক্ত প্রসন্ন রায়কে ‘দুর্নীতির কাজে’ সহযোগিতা করেছিলেন। যদিও পরে তিনি জামিনে মুক্তি পান। নতুন করে তাঁর বাড়িতে ইডির(ED) তল্লাশি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।এদিন মায়া সাহার বাড়িতেও একই চিত্র ধরা পড়ে। স্থানীয় সূত্রের দাবি, ভোরবেলায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি টের পান তাঁরা। এরপরেই ইডির দল মায়া ও তাঁর স্বামী, স্থানীয় তৃণমূল নেতা সুব্রত সাহার বাড়িতে প্রবেশ করে তল্লাশি শুরু করে। তবে এখনও পর্যন্ত এই তল্লাশির বিষয়ে ইডির তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

আরও পড়ুন:Narenda Modi : গুজরাতে মোদীর বার্তা, পাক-বাংলাদেশ সখ্য আর ইউএস ওপেনে আলকারাজ

রাজনৈতিক মহলের মতে, এই তল্লাশি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন মোড় আনতে পারে। একই পরিবারের দুই তৃণমূল নেতার বাড়িতে একসঙ্গে তল্লাশি হওয়ায় দলীয় অন্দরে অস্বস্তি যে বাড়ছে তা সহজেই অনুমেয়। এখন দেখার বিষয়, ইডি(ED)এই তল্লাশি থেকে কী নতুন তথ্য হাতে পায় এবং পরবর্তী পদক্ষেপ কী হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole