নিউজ পোল ব্যুরো: সিনেমায় হিরো ছাদ ভেঙে নামলে করতালিতে ফেটে পড়ে দর্শক। কিন্তু যদি বাস্তব জীবনে, একেবারে অস্ত্রোপচারের সময়, অপারেশন থিয়েটারের (OT) ছাদ ভেঙে একেবারে ঘাড়ের উপর পড়ে কুকুর (Dog) তাহলে? রোগীর হৃৎস্পন্দন চূড়ান্তে, নার্স ছিটকে পড়ছেন আর চিকিৎসকের চোখ কপালে! এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে ধানবাদ (Dhanbad) রেলওয়ে হাসপাতালে, যা এখন দেশের হাসপাতাল-নিরাপত্তা (Dhanbad) নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।
আরও পড়ুন: Samik Bhattacharya: সংগঠনের ভাঁজে ভাঁজে দ্বন্দ্ব? দিলীপ-শমীক অনুপস্থিতির নেপথ্যে কী?
ধানবাদ (Dhanbad) রেলওয়ে হাসপাতালের অপারেশন থিয়েটারে (OT) ঘটেছে এমন কাণ্ড, যা শুনলে সিনেমার চিত্রনাট্যও ম্লান লাগে। মঙ্গলবার সকাল ১১টা অর্থোপেডিক বিভাগে এক রোগীর অস্ত্রোপচার চলাকালীন আচমকাই ভেঙে পড়ে অপারেশন থিয়েটারের (OT) ফলস সিলিং। আর তার সঙ্গেই একেবারে নার্সের ঘাড়ের উপরে গড়িয়ে পড়ে একটি পথ কুকুর (Dog) ! নার্স গুরুতরভাবে আহত হন, এবং যে রোগীর অস্ত্রোপচার হচ্ছিল, তিনিও আতঙ্কে প্রায় অচেতন।
চিকিৎসকরা বাধ্য হয়ে সঙ্গে সঙ্গেই অস্ত্রোপচার বন্ধ করেন। দ্রুত রোগীকে পাশের অপারেশন থিয়েটারে স্থানান্তরিত করে অস্ত্রোপচার শেষ করা হয়। নার্সকেও জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া হয়। জানা গিয়েছে, কুকুরটি মূলত বৃষ্টির হাত থেকে বাঁচতে হাসপাতালে ঢুকেছিল। ভেন্টিলেশন শ্যাফ্ট দিয়ে ঢুকে, সিলিংয়ের উপর দিয়ে ঘুরছিল। অবশেষে সিলিংয়ের ভার সহ্য না করতে পেরে সোজা নিচে আছড়ে পড়ে। ঘটনার পরে হাসপাতালের ইঞ্জিনিয়ারিং টিম যখন ছাদ পরিদর্শন করে, তখন দেখা যায়—সেই ভেন্টের মধ্যেই আরও কুকুরের শব্দ শোনা যাচ্ছে। মনে করা হচ্ছে, ভিতরে কুকুরছানাও থাকতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
