নিউজ পোল ব্যুরো: দুই সময়, দুই নেতা, এক দল—তবু নেই মিলনের রেখা! দিল্লির (Delhi) মাটি যেন সাক্ষী রইল বঙ্গ বিজেপির (Bengal BJP) ‘নতুন’ ও ‘পুরোনো’ অধ্যায়ের ঠান্ডা লড়াইয়ের। শীর্ষ নেতৃত্বের দরজায় যে দু’জন বাঙালি নেতার (Samik Bhattacharya) (Dilip Ghosh) পা পড়ল একসঙ্গে, তাদের মধ্যেকার দূরত্ব যেন রাজ্য রাজনীতির আগাম ঝড়ের ইঙ্গিত!
বঙ্গ বিজেপির রাজনৈতিক সমীকরণে ফের একবার উঠছে নানা প্রশ্ন। রাজ্য সভাপতি হিসেবে শপথ নিয়েই দিল্লিমুখো শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya), অন্যদিকে প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh) রয়েছেন একই সময়ে রাজধানীতে। কিন্তু চমক এখানেই! দিল্লির (Delhi) বুকে উপস্থিত থেকেও মুখোমুখি হলেন না বঙ্গ বিজেপির দুই হেভিওয়েট নেতা। এই এড়িয়ে চলার রাজনীতি ঘিরেই ফের শুরু জল্পনা। বঙ্গ বিজেপিতে কি তবে ‘নব্য’ বনাম ‘আদি’ শিবিরের চাপা দ্বন্দ্ব আবার মাথাচাড়া দিচ্ছে?
বুধবার দিলীপ ঘোষ যখন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক সারলেন দলীয় কার্যালয়ে, তার ঠিক ২৪ ঘণ্টা পরেই দেখা গেল শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বৈঠকে বসছেন বিএল সন্তোষ ও সুনীল বনশলের সঙ্গে। এমনকি শুক্রবার তার নির্ধারিত সাক্ষাৎ রয়েছে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গে। দলের হাল নিয়ে প্রকাশ্যে মুখ খুলে শমীক জানালেন, রাজ্যে বিজেপি এখনো প্রায় ২০ হাজার সংখ্যালঘু অধ্যুষিত বুথে সংগঠন দাঁড় করাতেই পারেনি। এ-ও বললেন, বিজেপি একাই লড়বে, কোনও জোট নয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
সংখ্যালঘুদের উদ্দেশে বার্তা দিলেও শমীকের বিশ্বাস, রাজ্যে অসম মডেলেই লড়বে বিজেপি—সংখ্যাগুরু ভোটে জয়লাভের কৌশলই হবে মূল অস্ত্র। কিন্তু এই কৌশল ও বাস্তব পরিস্থিতির মাঝে দিলীপ-শমীক সমীকরণ কী দাঁড়াবে, সেটাই এখন দেখার। দলীয় ঐক্যের বার্তা দেওয়া হলেও, দিল্লির দূরত্ব যেন দলীয় অন্দরমহলের দ্বন্দ্বকেই তুলে ধরছে।
