নিউজ পোল ব্যুরো: বর্তমান সময়ে বাংলার অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে যুব সমাজের জন্য চালু হওয়া ভাতা প্রকল্প (Yuva Sathi)। রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে (Yuva Sathi)। ইতিমধ্যে বহু আবেদনকারী মাসিক ১৫০০ টাকা করে পেয়েছেন, তবে এখনও অনেকেই এই অর্থের অপেক্ষায় রয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রশ্ন ও সংশয় তৈরি হচ্ছে কেন টাকা ঢুকছে না, আদৌ পাওয়া যাবে কি না, ইত্যাদি (Yuva Sathi)। এই সমস্যার পেছনে সাধারণত দু’টি প্রধান কারণ দেখা যাচ্ছে। প্রথমত, ব্যাংক সংক্রান্ত জটিলতা। অনেক ক্ষেত্রেই আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি (KYC) আপডেট করা থাকে না। এর ফলে আর্থিক লেনদেনে বাধা সৃষ্টি হয় এবং সরকারি অর্থ অ্যাকাউন্টে জমা হতে পারে না। তাই প্রথমেই নিশ্চিত করতে হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে সক্রিয় এবং কেওয়াইসি আপডেট রয়েছে (KYC Update)।
দ্বিতীয়ত, আবেদনপত্র পূরণের সময় ভুল তথ্য দেওয়া। অনেকেই ফর্ম ফিলআপ করার সময় ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা নাম ভুল করে বসেন। ফলে আবেদনকারীর নাম ও ব্যাংক অ্যাকাউন্টের নামের মধ্যে মিল না থাকলে টাকা ট্রান্সফার আটকে যায় (Yuva Sathi)। এই ধরনের সামান্য ভুলই বড় সমস্যার কারণ হতে পারে। আপনি যদি বুঝতে চান আপনার ব্যাংকে কোনো সমস্যা আছে কি না, তাহলে নিজেই একটি ছোট লেনদেন করে দেখতে পারেন। যদি লেনদেনে কোনো সমস্যা না হয়, তাহলে ধরে নেওয়া যায় আপনার অ্যাকাউন্ট ঠিক রয়েছে। কিন্তু তারপরও যদি টাকা না আসে, তাহলে দেরি না করে সরাসরি স্থানীয় ব্লক অফিস বা বিডিও (BDO Office) দপ্তরে যোগাযোগ করুন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
সেখানে আপনার সমস্যার কথা বিস্তারিত জানালে সংশ্লিষ্ট আধিকারিকরা প্রয়োজনীয় সহায়তা করবেন এবং সমস্যার সমাধানের পথ দেখাবেন। উল্লেখ্য, এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তাই সঠিক তথ্য দিয়ে আবেদন করা এবং ব্যাংক সংক্রান্ত বিষয়গুলি ঠিক রাখা অত্যন্ত জরুরি। তাহলেই এই প্রকল্পের সুবিধা সহজেই পাওয়া সম্ভব (Yuva Sathi)।
