Mamata Banerjee : সংসদীয় কমিটিতে বিজেপি সাংসদ মানলেন চর্মশিল্পে বাংলাই দেশের সেরা, করলেন মমতার প্রশংসা

কলকাতা দেশ রাজ্য

নিউজ পোল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার আলিপুরে চর্ম ও কুটির শিল্পের জন্য নয়া বিপণন কেন্দ্রের উদ্বোধন করেছেন। ‘শিল্পান্ন’র উদ্বোধন মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান ‘প্রতিটি জেলায় হবে শপিং মল, ১ টাকায় মিলবে জমি’ । বাংলায় যে চর্ম শিল্পের (tannery industry) উন্নয়ন হয়েছে সেই কথাই এবার মানলেন খোদ বিজেপি সাংসদ। দেশের মধ্যে বর্তমানে সবার সেরা বাংলা এক কথায় স্বীকার করে নিয়েছেন উত্তরপ্রদেশের কানপুরের বিজেপি সাংসদ রমেশ অবস্তি। সেই সঙ্গেই করেছেন বাংলার মুখ্যমন্ত্রীর প্রশংসাও।

আলিপুর সংগ্রহশালার বিপরীতে পূর্বতন প্রেস অ্যান্ড ফর্মস ভবনটি সংস্কার করে ‘শিপ্লান্ন’ নির্মিত হয়েছে। গোটা রাজ্য জুড়েই বাংলার এই কুটির শিল্পের হাব থাকবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আলিপুরে চর্ম ও কুটির শিল্পের জন্য নয়া বিপণন কেন্দ্রের উদ্বোধনের দিনেই সংসদের বাণিজ্য বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে বাংলার চর্মশিল্পের অগ্রগতির প্রসঙ্গ উঠেছিল। যেখানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন বণিকসভার সদস্যরা। সেই বৈঠকে চর্মশিল্পের দেশের অগ্রগতির বিষয় নিয়ে কথা উঠলে বিজেপি সাংসদ রমেশ অবস্তি স্বীকার করেন চর্মশিল্পে সবার সেরা বাংলা। সেই সঙ্গেই বাংলার এই উন্নয়নের পিছনে কৃতিত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই বলে মন্তব্য করেছেন যোগীরাজ্যের বিজেপি সাংসদ।

আরও পড়ুনঃ Mohan Bhagwat : ‘৭৫ বছর বয়সে নেতাদের থামতে হয়, অন্যকে জায়গা করে দিতে হয়’, মোহন ভাগবতের নিশানায় কি প্রধানমন্ত্রী মোদী?

সূত্রের খবর অই কেন্দ্রীয় কমিটিতে থাকা বাকি সদস্যরাও মমতার কৃতিত্বে সায় দিয়েছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো চর্মে এগিয়ে রয়েছে কানপুরও কিন্তু তাকেও ছাপিয়ে গিয়েছে বাংলা। চর্ম ও কুটির শিল্পের নয়া বিপণন কেন্দ্রের উদ্বোধন করে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee ) বলেন, “আমি রাস্তায় যেতে যেতে তাকিয়ে থাকি। কোথায় আমাদের জমি খালি পড়ে আছে। কী করা যায়। সেইভাবেই ‘শিল্পান্ন’র ভাবনা এসেছিল। ভারতে লেদার শিল্পে বাংলা নম্বর ওয়ান। মহিলারা বাইরে গেলে চামড়ার ব্যাগ কিনতে পছন্দ করেন। বাইরে যে ব্যাগ ৩০-৪০ হাজার টাকায় কিনতে হয়, এখানে সেটাই তিন হাজার টাকায় পেয়ে যাবেন।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT