Sudipta Chakraborty: ‘বাড়িওয়ালি’ মন্তব্যে বিঁধলেন সুদীপ্তা, কমেন্টেই দিলেন সংযত জবাব

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর (Sudipta Chakraborty) রান্নাঘরের শো নিয়ে সাম্প্রতিক একটি ফেসবুক পোস্টে বিতর্ক তৈরি হয়েছে। অভিনেত্রী ‘রান্নাঘরের গল্প’ (Ranna Ghorer Goppo) নামক একটি রিয়েলিটি শো-তে তাঁর অংশগ্রহণের ছবি ও লাইন আপ শেয়ার করার পর, একজন ইউজার কটাক্ষ করে মন্তব্য করেন “ঠিক কাজই নিয়েছেন। বাড়িওয়ালি সিনেমায় তো রান্না ছাড়া কিছুই করতে না। ওখান থেকেই হাতে খড়ি।”

আরও পড়ুন:Salman Khan: গালওয়ান’-এ জুটি বাঁধলেন সালমান-চিত্রাঙ্গদা, বলিউডে নতুন কেমিস্ট্রি!

এই মন্তব্যের জবাবে সুদীপ্তার (Sudipta Chakraborty) পাল্টা পোস্ট রীতিমতো ভাইরাল হয়েছে। অভিনেত্রী জবাবে লেখেন, “একটু ভুল হয়ে গেল যে… ‘বাড়িওয়ালি’ সিনেমায় রান্নার কাজ করিনি, অভিনয় করেছি। ছবিটি একটি চ্যালেঞ্জিং চরিত্র ছিল, যেটির জন্য ভারতজুড়ে অভিনেত্রীদের মধ্যে আমাকে বেছে নেওয়া হয়েছিল।” তিনি আরও জানান, রান্না একটি শিল্প এবং সেটি করতে পারাটাও গর্বের বিষয়। কোনো কাজকেই ছোট করে দেখার প্রবণতা মানসিক দৈন্যের পরিচায়ক বলে মনে করেন তিনি। সুদীপ্তার কথায়, “আপনি রান্না করতে পারেন, সেটি সম্মানের বিষয়। রান্নাঘরকে ছোট করে দেখা উচিত নয়।”

এই ঘটনার পর অনেকেই অভিনেত্রীর পক্ষ নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে শ্রদ্ধার সুর। অনেকে বলেছেন, সুদীপ্তার (Sudipta Chakraborty) জবাব ছিল শিক্ষনীয় এবং মার্জিত। ‘রান্নাঘরের গল্প’-র মতো শোয়ে একজন জাত অভিনেত্রীর অংশগ্রহণ নিয়ে যখন কিছু কটাক্ষ উঠে আসে, তখন সুদীপ্তা নিজের অবস্থান স্পষ্ট করে বুঝিয়ে দেন শিল্পকে ছোটো করলে, সেটা শিল্পীর অপমান নয়, নিজের সংকীর্ণ মানসিকতারই প্রতিফলন সেটাই প্রমাণ করলেন অভিনেত্রী।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT