নিউজ পোল ব্যুরো: গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যুক্ত মানেই তাকে হতে হবে পটে আঁকা সুন্দরী, তার চেহারাহতে হবে চিকন, ঠিক যেন রূপকথা গল্পের নায়িকার মত। এমনই ধারণা নিজের মনের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সমাজের হাজার হাজার মানুষ। কিন্তু বাস্তবে আদেও তাই সম্ভব নাকি? অভিনয় জগতের সাথে যুক্ত প্রত্যেকেরই একটি নিজস্ব জীবন আছে, তারাও যে রক্ত মাংসের মানুষ সেটাই ভুলে যান সাধারণ মানুষ। তাই কোনও অভিনেত্রীর চেহারায় সামান্য পরিবর্তন এলেই তাকে নিয়ে কটাক্ষ ও সমালোচনার ঝড় বয়ে যায়। সম্প্রতি সেই পরিস্থিতিরই মুখোমুখি হতে হয়েছে আরও এক জনপ্রিয় অভিনেত্রী পত্রলেখাকে (Patralekhaa)। সদ্য মা হয়েছেন পত্রলেখা। আর সেই কারণেই তাঁর ওজন বেড়েছে। কিন্তু এই সহজ বিষয়টি আর সহজ রাখতে পারল না সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ায় একের পর এক কটাক্ষ বাণে জর্জরিত হয়েছেন অভিনেত্রী। তবে অন্যায় সহ্য করে নির্বাক থাকেননি অভিনেত্রী, কড়া ভাষায় জবাব দিয়েছেন সমালোচকদের।
আরও পড়ুন:Ramayan Movie: রণবীর বনাম যশ? ‘রামায়ণ’ সেটে চর্চার ঝড়, জবাব দিলেন দক্ষিণী সুপারস্টার
মেয়ের জন্মের পর অনেকদিনই ক্যামেরার আড়ালে ছিলেন অভিনেত্রী। কিছু দিন আগে ক্যামেরায় একেবারে সাদামাঠা লুকে দেখা যায় পত্রলেখাকে (Patralekhaa)। তাঁর চেহারার পরির্বতন নজরে আসতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়ে যায়। নানাভাবে অভিনেত্রীকে ট্রোল করেন নেটিজেনরা যা একসময় বিরক্ত করে তোলে পত্রলেখাকে।
নিজের সমাজমাধ্যমে তিনি খোলাখুলি লেখেন, “হ্যাঁ, আমার ওজন বেড়েছে। কারণ আমি সদ্য মা হয়েছি। কিন্তু আপনাদের মন্তব্য দেখে মনে হচ্ছে, বিষয়টি যেন খুব অস্বাভাবিক কিছু!” তিনি আরও বলেন, “আমি বাড়িতে বসে কোনও পাহাড় খেয়ে ফেলিনি। একটি সন্তানের জন্ম দেওয়া সহজ কাজ নয়। সেই সঙ্গে আমি দুটি ছবির প্রযোজনার কাজও সামলেছি। এই সবের মধ্যে যদি ওজন কমাতে পারতাম, নিশ্চয়ই করতাম।”
নিজের মন্তব্যে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন মা হওয়া সহজ নয়। মা হওয়ার জন্য যে শারিরীক ও মানসিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় তাতে যেকোনো নারীর শরীরে পরিবর্তন আসা খুব স্বাভাবিক। তাই তিনি নিজের শরীরের পরিবর্তনকে স্বাভাবিক হিসেবেই দেখছেন। তবে কড়া জবাবের সাথে সাথেই তিনি সকলের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে সকলের মধ্যে সংবেদনশীলতার পরিমাণ বাড়ে।
যদিও পত্রলেখাই প্রথম নন, এর আগেও বহু অভিনেত্রীকে মা হওয়ার পরে বা অন্য কোনো অসুস্থতা চলাকালীন নিজের শরীরের পরিবর্তন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে। টলি ও বলি পাড়ায় এখনও পর্যন্ত চেহারা নিয়ে জবাবদিহি করতে হয় অভিনেত্রীদের। তবে পত্রলেখার মতো অনেকেই এখন বডিশেমিংয়ের বিরুদ্ধে মুখ খুলেছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
