Sikkim: প্রথম কিস্তির টাকা তুলে দিলেন মুখ্যমন্ত্রী, বছরে ৪০ হাজার টাকা ভাতা পাবেন সিকিমের কর্মহীন মায়েরা

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো : পাহাড় ঘেরা ছোট্ট রাজ্য সিকিম। সেই রাজ্যের কর্মহীন মা’দের (non-working mothers ) জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সিকিমের (Sikkim) কর্মহীন মায়েদের বার্ষিক ৪০,০০০ টাকা ভাতা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং (Prem Singh Tamang)। সিকিমের মুখ্যমন্ত্রী রবিবার রাজ্য পরিচালিত একটি প্রকল্পের অংশ হিসেবে ৩২,০০০ কর্মহীন মহিলা যারা সন্তানদের মা, তাদের মধ্যে ২০,০০০ টাকার চেক বিতরণ করেছেন। এই পদক্ষেপের মধ্যে দিয়েই মহিলাদের জন্য মেগা প্রচারণার সূচনা করেছেন।

রাজ্যে মায়েদের ত্যাগ, শক্তি এবং অবদানের জন্য তাদের সম্মান জানাতে প্রথম ‘আমা সম্মান’ দিবস উদযাপনের সময় এই উদ্যোগ নেওয়া হয়েছে। রংপো খেলার মাঠে এই মেগা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল। সিকিমের বিভিন্ন প্রান্তের মায়েরা সহ হাজার হাজার মানুষ এই অনুষ্ঠানটি দেখতে জড়ো হয়েছিলেন। নতুনভাবে চালু হওয়া এই উদ্যোগের আওতায়, সমস্ত কর্মহীন মহিলারা প্রতি বছর ৪০,০০০ টাকা অনুদান পাবেন। এই অর্থ দুটি পর্যায়ে দেওয়া হবে। প্রথম পর্যায়ে ২০,০০০ টাকা এবং দ্বিতীয় পর্যায়ে আরও ২০,০০০ টাকা দেওয়া হবে। আর্থিক সহায়তার পাশাপাশি, প্রতিটি মা একটি করে গরম জলের বোতলও পাবেন। সরকার এই কর্মসূচির জন্য মোট ১২৮ কোটি টাকা ব্যয় করবে। বাদ পড়া কর্মহীন মায়েদের ধীরে ধীরে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানানো হয়েছে। দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তামাং জেল থেকে মুক্তি পাওয়ার অষ্টম বার্ষিকী উপলক্ষে সিকিম সরকার এই দিনটিকে আম্মা সম্মান দিবস হিসেবে পালন করেছে। রংপোতে অনুষ্ঠিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর মা ধন মায়া তামাংও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: Stray Dogs: অবিলম্বে দিল্লি-এনসিআর-এ পথভ্রষ্ট সারমেয়দের ধরার নির্দেশ শীর্ষ আদালতের, হস্তক্ষেপ করলেই নেওয়া হবে কড়া ব্যবস্থা

এদিনের অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ‘আম্মা সম্মান’ দিবস শুরু করার সিদ্ধান্তকে “ব্যক্তিগত এবং রাজনৈতিক” উভয়ভাবেই বর্ণনা করেন। তিনি বলেন, সিকিমের সামাজিক ও রাজনৈতিক জীবনে, বিশেষ করে কঠিন সময়ে, মায়েরা (non-working mothers ) সর্বদাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি রাজ্যের সমস্ত মা’দের কথা তুলে ধরে বলেছেন, “মায়েরা বিপ্লবী কমরেডদের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন, একই সংগ্রাম ও ত্যাগ শেয়ার করে নিয়েছেন।” মুখ্যমন্ত্রী আরও বলেন, সিকিম ক্রান্তিকারী মোর্চা (SKM) পার্টির যাত্রা রাজ্য জুড়ে মায়েদের সাহস এবং দৃঢ়তার প্রতিফলন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

মুখ্যমন্ত্রীর মতে, ১০ আগস্ট তাঁর খুব কাছের দিন কারণ এই দিন তিনি “অন্যায় কারাবাস” থেকে মুক্তি পেয়েছিলেন। সেই সময়ের কথা স্মরণ করে তিনি বলেন যে যখন তিনি কারাগারে ছিলেন, তখন প্রায়শই মায়েরা তাঁর সঙ্গে দেখা করতে আসতেন। মায়েরা কখনও আসতেন তাঁকে পরামর্শ দিতে এবং প্রায়শই তাঁকে লড়াই চালিয়ে যাওয়ার সাহস যোগাতেন। মুখ্যমন্ত্রীর কথায়, “তাদের কথা আমার মধ্যে বিপ্লবী চেতনাকে জীবিত রেখেছিল।” একটি ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আজ রংপোতে উনমুক্তি দিবস এবং প্রথম আম্মা সম্মান দিবস উদযাপনের সময় আমার এবং আমার প্রিয় মায়ের উপর যে উষ্ণতা এবং ভালোবাসা বর্ষিত হয়েছে তাতে আমি গভীরভাবে অনুপ্রাণিত এবং আবেগে অভিভূত।”